শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শেখ হাসিনাকে হত্যাচেষ্টার খবর ভিত্তিহীন : প্রধানমন্ত্রীর কার্যালয়

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭
  • ২১৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

সংবাদ মাধ্যমে প্রকাশিত ২৪ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর হামলা চেষ্টার খবর ভিত্তিহীন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। একটি বিদেশি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে কিছু দেশি সংবাদ মাধ্যম শেখ হাসিনার ওপর হামলা চেষ্টার খবর প্রকাশ করে।আজ (রোববার) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয় ‘সংবাদটি’ উদ্দেশ্যপ্রণোদিত।

প্রধানমন্ত্রীর প্রেস সচিবের পক্ষে উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন বিজ্ঞপ্তিতে সই করেন।এতে বলা হয়, গেলো ২৩ সেপ্টেম্বর তারিখে একটি বিদেশি টিভি চ্যানেল  ও একটি আন্তর্জাতিক অনলাইন পত্রিকার সূত্র ব্যবহার করে বাংলাদেশের কয়েকটি সংবাদ মাধ্যম প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর বিগত ২৪ আগস্ট ২০১৭ তারিখে প্রাণনাশী হামলার ব্যর্থচেষ্টার খবর প্রকাশ করে।

প্রধানমন্ত্রীর ওপর তথাকথিত ব্যর্থ হামলার সঙ্গে একটি বিশেষ বাহিনীর কতিপয় সদস্যকে জড়িত উল্লেখ করে দেশের কয়েকটি টিভি চ্যানেলে খবর প্রচারসহ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রধানমন্ত্রীর ওপর ২৪ আগস্ট ২০১৭ তারিখে হামলার খবরটি সম্পূর্ণভাবে ভিত্তিহীন, বিভ্রান্তিমূলক এবং উদ্দেশ্যপ্রণোদিত।

দেশের নিরাপত্তার সার্বিক স্বার্থ পরিপন্থী এরূপ বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করা যে কোনো দায়িত্বশীল ব্যক্তি ও সচেতন গণমাধ্যমের পক্ষ থেকে মোটেও কাম্য নয়। এরূপ ভিত্তিহীন এবং বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশের পূর্বে সংশ্লিষ্ট সকলকে সতর্কতা অবলম্বন এবং বিচার বিবেচনাপ্রসূত মিডিয়া কার্যক্রম পরিচালনার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টার খবর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হলে আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু জানান, এটি ভিত্তিহীন খবর।এর পরই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ বিষয়ে বিবৃতি আসে।

 

সুত্র, আরটিভি 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451