বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ত্রাণ দিতে আসে না তারা, ইস্যু খুঁজতে এসেছে : কাদের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭
  • ২৭৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

বিএনপিকে উদ্দেশ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘তাঁরা এখানে ত্রাণ দিতে আসে না। তাঁরা এখানে ইস্যু খুঁজতে এসেছে।’

আজ রোববার কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালীতে রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ ও স্যানিটেশন কর্মসূচির উদ্বোধন করেন ওবায়দুল কাদের। কর্মসূচি শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, ‘তাঁদের (বিএনপি) সুপ্রিম কোর্টের ইস্যু মার খেয়েছে। এখন তাঁরা রোহিঙ্গা ইস্যুটিকে কাজে লাগাতে চাইছে। সেটাও আকাশে উড়ানো ফানুসের মতো এরই মধ্যে উড়ে চলে গেছে। সেটাও তারা কাজে লাগাতে পারেনি। এখন প্রেসব্রিফিং আর সরকারের বিরুদ্ধে পুরোনো মিথ্যা রেকর্ড বাজানো ছাড়া বিএনপির আর কোনো রাজনীতি এ মুহূর্তে নেই।’

ওবায়দুল কাদের আরো বলেন, ‘বিএনপি জনবিচ্ছিন্ন দল বলেই সরকার আলোচনা করছে না।’

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ ও আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম এবং ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, কক্সবাজার শহর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451