শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দক্ষিণ আফ্রিকায় প্রস্তুতিটা সেরে নিল বাংলাদেশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭
  • ২৭৯ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ 

দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশের বিপক্ষে বাংলাদেশের তিনদিনের প্রস্তুতি ম্যাচটি ড্র হয়েছে। বেনোনির উইলোমুর পার্কে অনুষ্ঠিত এই ম্যাচে ব্যাটে-বলে খুব ভালো করেছে সেটা বলা যাবে না। নিজেদের ঝালিয়ে নেওয়ার ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ৩০৬ রান করে ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ।

তবে হতাশার কথা প্রথম ইনিংসের শুরুতে পেশিতে চোট পান তামিম ইকবাল। দ্বিতীয় ইনিংসে কাঁধে ব্যথা পান আরেক ওপেনার সৌম্য সরকার।

প্রথম ইনিংসে মুমিনুল হক (৬৮), মুশফিকুর রহিম (৬৩) ও সাব্বির রহমান (৫৮) দারুণ তিনটি ইনিসে খেলেছিলেন। সৌম্য ও ইমরুলও খুব একটা খারাপ করেননি।

তবে দ্বিতীয় ইনিংসে সাব্বির ও ইমরুল কায়েস ছাড়া সবাই হতাশ করেন। সাব্বির সর্বোচ্চ ৬৭ রানের একটি ইনিংস খেলেন। ইমরুল ৫১ রান করে সাজঘরে ফিরে যান। আর মুমিনুল ৩৩ রান করেন। তাই বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে করে নয় উইকেট হারিয়ে ২৩৫ রান।

তবে বল হাতে কেউই খুব একটা ভালো কিছু করতে পারেননি। পেসার শফিউল ইসলাম দুই উইকেট পেলেও মুস্তাফিজ, শুভাশীষ, মিরাজ ও তাইজুল পান একটি করে উইকেট।

প্রস্তুতিটা শেষ হয়েছে, প্রথম টেস্ট খেলতে আগামীকাল রোববারই পচেফ্স্ট্রুমের উদ্দেশে রওনা দেওয়ার কথা বাংলাদেশ দলের। ২৮ সেপ্টেম্বর থেকে সিরিজের প্রথম টেস্ট।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451