বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঘোড়াশাল তাপ-বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা প্রহরী গ্রেপ্তার, ১২ লক্ষ ৬৭ হাজার টাকা উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭
  • ১৯০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল তাপ-বিদ্যুৎকেন্দ্রের ৭ নম্বর ইউনিটে একটি প্রকল্পের ৫৩ লাখ টাকা লুটের অভিযোগে এক নিরাপত্তা প্রহরীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে গ্রেপ্তারের পর ওই প্রহরীর গ্রামের বাড়ি থেকে লুটের ১২ লাখ ৬৭ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া নিরাপত্তা প্রহরীর নাম আল আমিন (২৫)। তাঁর গ্রামের বাড়ি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাটি।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ঘোড়াশাল তাপ-বিদ্যুৎকেন্দ্রের ৭ নম্বর ইউনিটে চীনের অর্থায়নে একটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। গত বৃহস্পতিবার রাতে ওই প্রকল্পের লকার ভেঙে ৫৩ লাখ টাকা লুট করা হয়। এ ঘটনায় পরদিন প্রকল্প ব্যবস্থাপক মার্টিন টাকা লুটের ঘটনায় প্রকল্পের নিরাপত্তা প্রহরী আল আমিনের বিরুদ্ধে থানায় মামলা করেন।

ওসি আরো জানান, শুক্রবার রাতে আল আমিনকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি টাকা লুটের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। এবং কিছু টাকা তাঁর গ্রামের বাড়িতে রয়েছে বলে জানান। রাতেই কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাটি গ্রামের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় আল আমিনের বাসার ওয়ারড্রপ ও মাটির চুলা থেকে এবং মাটি খুঁড়ে ১২ লাখ ৬৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

আবুল কালাম আজাদ জানান, আল আমিন জানিয়েছেন, টাকা লুটের ঘটনায় ওই প্রকল্পের গাড়িচালক আলমও জড়িত। বাকি টাকা আলমের কাছে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার পর থেকে চালক আলম পলাতক। তাঁকে ধরতে পুলিশের অভিযান চলছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451