রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রামগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতিকে অব্যাহতি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭
  • ২৪৫ বার পড়া হয়েছে

রামগঞ্জ প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান রিপনকে
বৃহস্প্রতিবার বিকেলে দলীয় শৃংখলা ভঙ্গের কারণে জেলা ছাত্র দলের সভাপতি
হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক মাহবুবুল আলম মামুন দলীয় কর্মকান্ড
থেকে অব্যাহতি প্রদান করেন।
সূত্রে জানান আতিকুর রহমান রিপনের নেতৃত্বে কয়েকজন ছাত্রদলের
কর্মিকে সাথে নিয়ে গত ৬ই সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় কেন্দ্রীয়
স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলীকে ফকির বাজার
নামকস্থানে তার গাড়ী গতিরোধ করে তাকে লাঞ্চিত করেন।
সৃষ্ট ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতি হারুনুর রশিদ,সাধারণ সম্পাদক
মাহবুবুল আলম মামুনের স্বাক্ষরিত আতিকুর রহমান রিপনকে দলীয় কর্মকান্ড
থেকে অব্যাহতি পত্র প্রদান করেন এবং দলীয় শৃংখলা ভঙ্গের কারণ দর্শনো জন্য
৭দিনের সময় বেধে দেয়।
ইয়াছিন আলী জানান একাদশ জাতীয় সংসদ নির্বাচণে সম্ভাব্য প্রার্থী
হিসেবে উপজেলার বিভিন্ন ইউপিতে গণসংযোগ করেন। গণসংযোগ
শেষে রামগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে ফকির বাজার নামকস্থানে তার গাড়ী
থামিয়ে তাকে লাঞ্চিত করেন।
জেলা ছাত্রদলের সভাপতি হারুনুর রশিদ জানান রিপনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা
ভঙ্গের একাধিক অভিযোগ রয়েছে।
উপজেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান জানান দলীয় কোন্দলের জের ধরে
রাজনৈতিক ভাবে একটি মহল তাকে হয়রানী করছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451