রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৭ দিন আইনের আশ্রয় নিতে পারেনি ধর্ষিতার পরিবার অসহায় 

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭
  • ১৮৩ বার পড়া হয়েছে
শ্রীপুরে ছাত্রীকে অপবাদ দিয়ে বেত্রাঘাত

টি.আই সানি,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
শ্রীপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণ ধামাচাপা চেষ্টা
প্রভাবশালীরা ধর্ষিতার পরিবার অসহায় ৭ দিন আইনের
আশ্রয় নিতে পারেনি । ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে
শ্রীপুর থানা পুলিশ খবর পেয়ে ধর্ষিতা ও তার মাকে উদ্ধার
করে থানায় নিয়ে আসে।
জানা গেছে, উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের
চিনাশুখানিয়া গ্রামে
কাজের কথা বলে বাড়িতে ডেকে নিয়ে তৃতীয় শ্রেণির
এক শিশু ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। গত
১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
ঘটনার সাত দিন পেরিয়ে গেলেও প্রভাবশালীদের ভয়ে
ধর্ষিতার অসহায় পরিবার আইনের আশ্রয় নিতে পারেনি।
ঘটনা জানাজানির পর থেকে ধর্ষক পালিয়ে গেছে।
স্থানীয় প্রভাবশালীরা ধর্ষকের পক্ষ নিয়ে শিশুটির পরিবারকে
আইনের আশ্রয় নিতে না দিয়ে সালিশ করে মিমাংসা
করা হবে বলে গ্রাম্য মাতবররা শিশুটির পরিবারকে অবরোদ্ধ
করে রাখার অভিযোগ করেন ধর্ষিতার স্বজনরা।
বৃদ্ধ জামাল খানের দ্বিতীয় সংসারের কন্যা (৯) স্থানীয়
চিনাশুখানিয়া প্রাথমিক বিদ্যালয়ে ৩য় শ্রেনীতে
লেখাপড়া করে। বয়স্ক বাবা কোনো কাজ করেনা। বুদ্ধি
প্রতিবন্ধী মা তাছলিমা খাতুন বিভিন্ন অনুষ্ঠানে
ডেকোরেটরের থালাবাটি ধুয়ার মুছার কাজ করে কোন
রকম সংসার চালায়।
ধর্ষিতা শিশুর স্বজনরা জানান, সে (ছাত্রী) স্কুল শেষে বাড়ী
ফিরে আশপাশের বিভিন্ন বাড়ীতে হুটহরমাশের কাজ করে।
এই সুযোগকে কাজে লাগিয়ে একই এলাকার মৃত রহিম

উদ্দিন ভূইয়ার পুত্র লম্পট বিল্লাল হোসেন ভুইয়া (৪০) শিশু
শিক্ষার্থীকে তার বসত ঘর ঝাড়– দেয়ার কথা বলে ডেকে
এনে কৌশলে জোর করে ধর্ষন করে।
পরে অসুস্থ শিশুটি বাড়িতে গিয়ে মাকে ঘটনা খুলে বলে।
ছাত্রীর মা ঘটনাটি স্থানীয় ইউপি নারী সদস্য সুফিয়া
খাতুনকে অবগত করলে তিনি ধর্ষিতার পরিবারকে
সহায়তা না করে উল্টো ধর্ষনকারীর পক্ষ নেয়। অসহায়
পরিবারকে বাড়ীর বাইরে কারো কাছে কিছু বলতে নিষেধ
করে।
বিভিন্ন ধরনের ভয় দেখিয়ে শাসিয়ে যায়। এ ব্যাপারে
স্থানীয় ৪নং ওয়ার্ডের নারী সদস্য সুফিয়া খাতুন
জানান, তারা আমাকে ধর্ষনের বিষয়ে কিছু জানায়নি।
তিনি ভয়ভীতি দেখানোর কথা অস্বীকার করেন।
শ্রীপুর থানার ওসি (তদন্ত) শেখ সাদি জানান, শিশু ধর্ষণের
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ভিকটিমকে উদ্ধার
করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে ভিকটিমের মায়ের
লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা নেয়া হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451