শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় পরিচয়পত্র জালিয়াতি, দুই কর্মচারী গ্রেপ্তার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭
  • ১৯৫ বার পড়া হয়েছে

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়ে জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের দুই কর্মচারীকে পুলিশে সোপর্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শেরে বাংলানগর থানায় তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

নির্বাচন কমিশনের এনআইডি উইংয়ের সহকারী পরিচালক মো. সারোয়ার হোসেন জানান, ওই মামলায় গ্রেপ্তার দেখানো দুই কর্মচারী হলেন ডাটা এন্ট্রি অপারেটর মো. জামাল উদ্দীন ও অফিস সহকারী মো. মেহেদী হাসান।

সহকারী পরিচালক আরো জানান, গত ২০ আগস্ট জাতীয় পরিচয়পত্র সংশোধন বিষয়ে মো. জামাল উদ্দীন ও মো. মেহেদী হাসানের বিরুদ্ধে জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ উঠে। তা তদন্ত সাপেক্ষে প্রমাণিত হওয়ায় দুজনের বিরুদ্ধে মামলা করার নির্দেশনা দেয় এনআইডি উইং।

দুই কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে সহকারী পরিচালক সিরাজুম মনিরা চৌধুরী লিখিতভাবে জানান, তাঁর অনুপস্থিতিতে ব্যাগ থেকে ডাটা এন্ট্রি অপারেটর জামাল উদ্দীন মোবাইল ব্যবহার করে OTP নিয়ে কার্ড ম্যানেজমেন্ট সিস্টেমে লগইন করে এবং ১৪টি কার্ড প্রিন্ট দেয়। অফিস সহকারী মেহেদী হাসানের মাধ্যমে কার্ডগুলো ইসির ইটিআই ভবন থেকে নিয়ে আসে। এই কাজের জন্য মেহেদী হাসানকে ১১ হাজার টাকাও দেন জামাল উদ্দিন।

বিষয়টি জানিয়ে মো. সরোয়ার হোসেন বলেন, এ ঘটনার প্রমাণ পাওয়ার পরই ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে মামলা দায়ের এবং অফিস সহকারীর বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়া এই ডাটা এন্ট্রি অপারেটর ইসির আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহান্সিং এক্সেস টু সার্ভিসেস (আইডিয়া) প্রকল্পের কার্যালয়ে এবং অফিস সহকারী ইসি সচিবালয়ে কর্মরত।

সুত্র, ntv


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451