মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                              আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ৪টি সংগঠনের সভাপতির অংশগ্রহণ চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দেশীয় টুপি ও নতুন নোটে বাড়তি আগ্রহ চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী  চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী খাজা মঈনুদ্দিন চিশতি (র.)-এর আশুলিয়ায় নায়েবে আমির মিজানুর রহমান চিশতির দরবার শরীফে ইফতার ও দোয়া অনুষ্ঠিত 

অবশেষে মিললো বিবিজানের সরকারি সহায়তা কার্ড

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭
  • ১৬৬ বার পড়া হয়েছে
bty

টি.আই সানি,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুরের ২নং গাজীপুর ইউনিয়নের কসাইপাড়া
গ্রামের ৮৭বছর বয়সী বিবিজানের অবশেষে জেলা সমাজ সেবা
অফিস থেকে সরকারী সহায়তার একটি বয়স্ক ভাতা কার্ড
মিলেছে। বয়স্ক ভাতার কার্ড হাতে পেয়ে আবেগাপ্লুত বিবিজান
কান্নায় ভেঙ্গে পরেন।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় গাজীপুর ইউনিয়ন পরিষদ
কার্যালয়ে গাজীপুর জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক
শংকর সরণ সাহা তাঁর হাতে একটি বয়স্ক ভাতার কার্ড তুলে দেন।
কার্ড পেয়ে বিবি জান বলেন, এই কার্ডের জন্য তিনি বহুদিন
অপেক্ষা করছেন। বহু কাঠ-খড় পুড়ানোর পর আজ তাঁর অপেক্ষার প্রহর
ফুরালো। কার্ডটি পাওয়াতে তিনি খুবই খুশি হয়েছেন। কার্ড
পাওয়ার পর তিনি সকলের জন্য প্রাণ ভরে দোয়া করেছেন বলে জানান।
বিশেষ করে সাংবাদিকদের ধন্যবাদ জানান।
শ্রীপুর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মনজুরুল ইসলাম বলেন,
সংবাদটি পাওয়ার পরপরই শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল
জলিলকে অবগত করলে বিবিজানের বাড়ীতে গিয়ে কার্ড পৌঁছে
দেয়ার জন্য বলেন।
এ ছাড়াও উর্দ্ধতন কর্তপক্ষও বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে দ্রুত
সময়ে বিবিজানের সরকারী সহায়তা দেওয়ার আদেশ দেন।
গাজীপুর জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক শংকর শরণ
সাহা বলেন, বিবি জান অবশ্যই বয়স্ক ভাতা পাওয়ার যোগ্য। খবরটি
সংবাদ মাধ্যমে প্রকাশ হওয়ায় পর সমাজ সেবা অধিদপ্তরের মহা-
পরিচালকের নির্দেশে তাঁর সমস্যা কথা বিবেচনা করে দ্রুততম

সময়ের মধ্যে তাকে একটি বয়স্ক ভাতার কার্ডের ব্যবস্থা করে দেয়া
হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা
মনজুরুল ইসলাম, স্থানীয় ওয়ার্ড পরিষদের সদস্য মেহেদী হাসান
সালাম, বিভিন্ন গণমাধ্যমের কর্মীসহ স্থানীয়রা।
উল্লেখ্য, বুধবার কয়েকটি গনমাধ্যমে “আর কত বয়স হলে বয়স্ক
ভাতার কার্ড পাওয়া যাবে” শিরোনামে একটি সংবাদ প্রকাশ
করা হয়। এরপরই রাতেই উর্দ্ধতন কর্তপক্ষের নজরে আসে বিষয়টি পরে
সকালেই গাজীপুর জেলা উপপরিচালক শ্রীপুর উপজেলা সমাজসেবা
আফিসারকে নিয়ে বৃহস্পতিবার সকালেই হাজির হন
বিবিজানের বাড়ীতে। পরে তার হাতে বয়স্কভাতার কার্ড তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451