বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবল , মালদ্বীপকে হারিয়ে শিরোপার পথে বাংলাদেশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০১৭
  • ২৭৫ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ 

প্রথম ম্যাচে শক্তিশালী ভারতকে হারিয়ে চমকে দিয়েছিল বাংলাদেশ। প্রথমে তিন গোলে পিছিয়ে থেকেও পরে ৪-৩ গোলের অবিশ্বাস্য জয় তুলে নিয়েছিল লাল-সবুজের দল। সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবল চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রেখেছেন বাংলাদেশের যুবারা। তাঁরা হারিয়ে দিয়েছেন আসরের আরেক ফেভারিট দল মালদ্বীপকে। ম্যাচে বাংলাদেশ সহজেই ২-০ গোলে জিতেছে।

আজ বুধবার ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক সৈকত মাহমুদ ও জাফর ইকবাল। ম্যাচের নবম মিনিটেই লক্ষ্যভেদ করে বাংলাদেশ। গোলদাতা মিডফিল্ডার সৈকত মাহমুদ। বিরতির এক মিনিট আগে ব্যবধান দ্বিগুণ করেন ফরোয়ার্ড জাফর ইকবাল। জাফর আগের ম্যাচে বাংলাদেশের জয়ে জোড়া গোল করেছিলেন।

চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচে এই জয়ে বাংলাদেশের শিরোপা জয়ের সম্ভাবনা খুবই উজ্জ্বল হয়ে উঠেছে। পরের দুই ম্যাচের প্রতিপক্ষ নেপাল ও ভুটানের বিপক্ষে জিতলেই শিরোপার উল্লাস করবে জাফর-রহমতরা।

টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে মাহবুব হোসেন রক্সির দল। আর স্বাগতিক ভুটানের কাছে নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল মালদ্বীপ। টানা দুই হারে তালিকায় তলানিতে রয়েছে তারা।

আগামী ২৫ সেপ্টেম্বর নেপালের সঙ্গে তৃতীয় এবং দুইদিন পর স্বাগতিক ভুটানের বিপক্ষে আসরে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। টুর্নামেন্টের পয়েন্ট টেবিলের শীর্ষ দল হবে চ্যাম্পিয়ন।

আসরে বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, নেপাল ও স্বাগতিক ভুটান অংশ নিচ্ছে। শ্রীলংকা টুর্নামেন্ট শুরুর আগে নাম প্রত্যাহার করে নেয়। তাই খেলা হচ্ছে রাউন্ড রবীন লিগ পদ্ধতিতে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451