শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

তাড়াশে ঐতিহ্যবাহী নৌকা বাইজ প্রতিযোগিতায় মানুষের ঢল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০১৭
  • ২১৭ বার পড়া হয়েছে

 

সোহেল রানা সোহাগ,সিরাজগঞ্জ থেকে:
আমরা এলাম বটে, বাইচ খেলাতে জোড়া পেলাম না ” লোকোগীতির মধ্য
দিয়ে চলনবিল অধ্যুষিত তাড়াশে নৌকা বাইজ প্রতিযোগিতা শুরু
হয়েছে। আর এই নেীকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করতে ঢল
নেমেছিল হাজারো দর্শকের । প্রথম দিনে ওই প্রতিযোগিতায় অংশ নেন
চলনবিলের তাড়াশ,ভাংগুড়া,উল্লাপাড়া,চাটমোহর,গুরুদাসপুর ও সিংড়া
উপজেলা থেকে আগত প্রায় ২৫ থেকে ৩০ টি বাইচছাল নৌকা ।
উপজেলার নওগাঁ ইউনিয়নের মহিষলুটি বিদ্যাধরের বিলে ওই নৌকা
বাইজের আয়োজন করেন উওর বঙ্গের সর্ববৃহত দেশীয় মাছের আড়তের
মহিষলুটি মৎস্য ব্যবসায়ী সমিতি। প্রতিযোগিতায় প্রথম পুরুস্কার ১
টি ফ্রিজ,২য় পুরুস্কার ১ টি রঙ্গিন টেলিভিশন। এছাড়াও প্রতিটি
প্রতিযোগি নৌকার জন্য রয়েছে সান্তনা পুরুস্কার। বুধবার নৌকা
বাইজে ওই প্রতিযোগিতায় অংশ নেন বঙ্গবন্ধু,জয়বাংলা,ওয়াটার
কিং,সোনার তরী,নীল সাগর,অনুপ্রমা,ময়ুরপঙ্খী সহ হরেক রকম নামের
বাইছাল নৌকা। মূলতঃ চলনবিলের মানুষের অনন্দ দিতেই ওই নৌকাগুলো
তৈরি করা হয়েছে বলে জানান, চাটমোহরের বাইচছাল কলিম শেখ (৫৫) ।
বুধবার দুপুর থেকে নৌকা বাইজ প্রতিযোগিতা দেখার জন্য চলনবিল
এলাকার ৯ টি উপজেলার হাজার ,হাজার উৎসাহী জনতা ভীড় জমাতে থাকেন
আনন্দ উপভোগ করতে । বাইজের নৌকা গুলো ঢোল,খনজনী সহ নানা বাদ্য
যন্ত্র বাঁজিয়ে উপস্থিত দর্শকদের মাতিয়ে রাখেন সন্ধ্যা অবধি। পরে
প্রতিযোগিতা শেষে আনন্দরেশ টেনেই বাড়ির পথে পা বাড়ান বাইচছাল
নৌকার সৌখিন মাঝি মাল্লা ও দর্শক। সাঙ্গ হয় চলনবিলের তাড়াশের
ঐতিহ্যবাহী নৌকা বাইজ প্রতিযোগিতা ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451