শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সু চি একজন ‘মিথ্যাবাদী , ভাষণের প্রতিক্রিয়া

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭
  • ২৯৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

রোহিঙ্গা জনগোষ্ঠী বাস করে এমন গ্রামগুলোর অধিকাংশই সুরক্ষিত আছে। মিয়ানমারের রাষ্ট্রীয় পরামর্শক ও নেত্রী অং সান সু চির এমন বক্তব্য প্রত্যাখ্যান করেছেন বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা।

আজ মঙ্গলবার নিজ দেশে বিষয়টি নিয়ে ভাষণ দেন সু চি। সেখানে তিনি কূটনীতিকদের মিয়ানমার পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান।

সু চির ভাষণের পর রোহিঙ্গাদের প্রতিক্রিয়া জানতে কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে কথা বলে বার্তা সংস্থা ইউএনবি।

আবদুল হাফিজ নামে এক রোহিঙ্গা জানান, রোহিঙ্গারা সু চিকে একসময় বেশ বিশ্বাস করত। কিন্তু এখন সু চি একজন ‘মিথ্যাবাদী’। তিনি জানান, রোহিঙ্গারা অন্যান্য সময়ের চেয়ে এখন সবচেয়ে বেশি দুর্দশায় আছে।

নিজেদের কারণেই রোহিঙ্গারা গ্রামছাড়া হয়েছে, এরকম অভিযোগ শুনে ক্ষিপ্ত হন হাফিজ। তিনি বলেন, ‘এটা যদি সত্য হয়, তবে সু চির উচিত ধ্বংস হয়ে যাওয়া গ্রামগুলোতে আন্তর্জাতিক সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া। যদি রোহিঙ্গারা ভুল প্রমাণিত হয়? তিনি বলেন, ‘তবে বিশ্ব যদি সিদ্ধান্ত নেয় সাগরে ঠেলে দিয়ে আমাদের মেরে ফেলার তা আমরা মেনে নেব।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451