শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

নোয়াখালীর হাতিয়ায় নৌকাডুবি, চার জেলের লাশ উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭
  • ২৬১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

নোয়াখালীর হাতিয়া উপজেলায় নৌকাডুবির ঘটনায় আজ মঙ্গলবার সকালে চারজন জেলের লাশ উদ্ধার করা হয়েছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে রাব্বি জানান, নিহত জেলেরা সোমবার গভীর রাতে মেঘনা নদীতে মাছ ধরা শেষে উপজেলার চানন্দী ইউনিয়নের জনতা বাজারের কাছের ঘাটে এসে ঘুমিয়ে পড়েন। ওই সময় অতিরিক্ত জোয়ার ও সমুদ্রে ৩ নম্বর সতর্ক সংকেত থাকায় নদী ছিল উত্তাল। ঘুমন্ত অবস্থায় হঠাৎ একটি জোয়ার এসে তাদের নৌকাকে উল্টে দেয়। এ সময় নৌকার মাঝিসহ দুজন সাঁতরে তীরে উঠতে পারলেও বাকিরা নিখোঁজ থাকে। আজ মঙ্গলবার সকালে চারজন জেলের লাশ উদ্ধার করে স্থানীয় জনতা।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার চৌধুরী গ্রামের আবুল হোসেনের ছেলে রাশেদ (২৫), নলেরচর আদর্শ গ্রামের নজরুল ইসলামের ছেলে কামরুল (১৮), ভুট্টো মিয়ার ছেলে সম্পদ (১২) ও হেলাল উদ্দিনের ছেলে রাকিব (১৬)।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451