সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

রোহিঙ্গা ইস্যুতে ট্রাম্পের সাহায্য আশা করছি না : প্রধানমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭
  • ২৭৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার শিকার হয়ে প্রাণভয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের সংকট নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে তিনি কোনো সহায়তা আশা করছেন না।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রে পৌঁছান প্রধানমন্ত্রী। পরের দিন সোমবার জাতিসংঘের সংস্কার নিয়ে ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এক বৈঠকে অংশ নেন তিনি। পরে এ নিয়ে রয়টার্সের সঙ্গে আলাপকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, তিনি রোহিঙ্গা মুসলিমদের বিষয়ে ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন।

প্রধানমন্ত্রী জানান, তিনি কয়েক মিনিটের জন্য তিনি ট্রাম্পকে থামান।

‘‘তিনি (ট্রাম্প) শুধু জিজ্ঞাসা করেছেন, ‘বাংলাদেশের অবস্থা কী?’ আমি বলেছি, খুব ভালো চলছে, তবে মিয়ানমার থেকে আসা শরণার্থীরাই আমাদের একমাত্র সমস্যা। তবে তিনি (ট্রাম্প) শরণার্থীদের বিষয়ে কোনো মন্তব্য করেননি,’’ বলেণ প্রধানমন্ত্রী।

গত ২৪ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা ও পুলিশ চৌকিতে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর প্রাণঘাতী অভিযান শুরু হয়। এই অভিযানের পর থেকে এখন পর্যন্ত চার লাখ ১০ হাজার রোহিঙ্গা মুসলিম প্রতিবেশী দেশ বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

জাতিসংঘ এই অভিযানকে ‘জাতিগত নির্মূলকরণ’ হিসেবে আখ্যা দিয়েছে। মিয়ানমার সরকারের দাবি, দ্বিপক্ষীয় যুদ্ধে প্রায় ৪০০ মানুষ নিহত হয়েছেন।

এমন বাস্তবতায় সমবেত বিশ্বনেতাদের উদ্দেশে বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি রয়টার্সকে বলেন, শরণার্থীদের বিষয়ে ট্রাম্পের অবস্থান পরিষ্কার। সুতরাং রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের বিষয়ে তাঁর কাছ থেকে সাহায্য চাওয়ার কোনো মানে নেই।

‘আমেরিকা এরই মধ্যে ঘোষণা দিয়েছে যে তারা কোনো শরণার্থীকে ঢুকতে দেবে না’, বলেন শেখ হাসিনা।

ট্রাম্পের মানসিকতার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা তাদের, বিশেষত প্রেসিডেন্টের (ট্রাম্প) কাছ থেকে কী-ই বা আশা করতে পারি। তিনি এরই মধ্যে তাঁর মনোভাব জানিয়ে দিয়েছেন…তাই আমি কেন তাঁর (সাহায্য) চাইব?’

‘বাংলাদেশ ধনী দেশ নয়… তবে আমরা যদি ১৬ কোটি মানুষকে খাওয়াতে পারি, তাহলে আরো পাঁচ বা সাত লাখ মানুষকে কেন নয়, আমরা এটা করে দেখাতে পারি।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451