রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চালের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় সিপিবির বিক্ষোভ সমাবেশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭
  • ২৪১ বার পড়া হয়েছে

 

গাইবান্ধা থেকে শেখ হুমায়ুন হক্কানী ঃ চালের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির
প্রতিবাদ ও চালের মূল্য কমাতে অবিলন্বে শহর বন্দর হাটে বাজারে খোলা
বাজারে চাল বিক্রি শুরু, গরীব মানুষদের জন্য সরকার ঘোষিত ১০ টাকা মূল্যে
চাল বিক্রয় পুনরায় চালুর দাবিতে সোমবার গাইবান্ধা শহরের ১নং ট্রাফিক

মোড়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশের কমিউনিস্ট
পার্টি গাইবান্ধা জেলা এই বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করে।
সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিষ্ট পার্টি কেন্দ্রীয় কমিটির
প্রেসিডিয়াম সদস্য ও জেলা সভাপতি মিহির ঘোষ, সাবেক জেলা সভাপতি
ওয়াজিউর রহমান রাফেল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল,
জেলা কৃষক সমিতির সভাপতি সুভাষ শাহ রায়, সিপিবি নেতা যোজ্ঞেস্বর
বর্মণ, ক্ষেতমজুর নেতা গোলজার রহমান, যুবনেতা মিঠুন রায়, ছাত্র
ইউনিয়ন জেলা সংসদের সাধারণ সম্পাদক আসমানী আকতার আশা প্রমুখ।
সমাবেশে চালের মূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকারের ব্যর্থতার সমালোচনা করে
বক্তারা বলেন, চালের মজুদ নিয়ে খাদ্য মন্ত্রীর অতিকথন ও মিথ্যাচার, সঠিক
সময়ে চাল আমদানীর সিন্ধান্ত নিতে ব্যর্থ হওয়াতে এই পরিস্থিতির
উদ্ভব হয়েছে। বক্তারা অবিলন্বে এই পরিস্থিতির জন্য দায়ী খাদ্য মন্ত্রীর
পদত্যাগ দাবি করেন।
এছাড়া বক্তারা চালের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও চালের মূল্য কমাতে
অবিলন্বে শহর বন্দর হাটে বাজারে খোলা বাজারে চাল বিক্রি শুরু, গরীব
মানুষদের জন্য সরকার ঘোষিত ১০ টাকা মূল্যে চাল বিক্রয় পুনরায় চালুর দাবি
জানান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451