বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও -৩ আসনে বিএনপি’র মনোনীত এমপি প্রার্থী জাহিদুরের নির্বাচনী প্রচারণা  পীরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, টাকা ছিনতাই  নাতনিকে যৌন হয়রানির প্রতিবাদ করায় ৮০ বছরের দাদীকে নির্মমভাবে হত্যা, দুই যুবক আটক তালা প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও দীপা রানী সরকারকে ফুলেল শুভেচ্ছা তালায় শিক্ষককে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হামলাকারীর মৃত্যু নোয়াখালীতে লাল সবুজ বাস যাত্রীকে মারধরের চাঞ্চল্যকর ঘটনায় দুই জন গ্রেপ্তার অবৈধ সম্পদ অর্জন সাবেক এমপির এপিএস অচীন কুমার দাসের দুই কোটি টাকার সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের চীনের সাথে জোরালো আলোচনা চলছে শ্রীঘ্রই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। কুড়িগ্রামে উপদেষ্টা  সৈয়দা রিজওয়ানা হাসান” তালায় দুগ্ধ উৎপাদন বৃদ্ধিতে সমবায় সদস্যদের মাঝে চেক বিতরণ তালায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা

এখনো বাস্তবায়ন হয়নি হাইড্রোলিক হর্ন বন্ধের নির্দেশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭
  • ১৬১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

৪৮ ঘণ্টার মধ্যে ঢাকায় হাইড্রোলিক হর্ন বন্ধে উচ্চ আদালতের নির্দেশের তিন সপ্তাহ পেরিয়ে গেলোও এখনো বাস্তবায়ন হয়নি। উল্টো সময়ের সঙ্গে সঙ্গে তা যেন আরো বাড়ছে। সঙ্গে বাড়ছে শব্দ দূষণ যা সহনীয় মাত্রার চেয়ে দুই থেকে আড়াই গুণ বেশি। ঢাকার রাস্তায় এমন চিত্র প্রায়ই দেখা যায় ট্রাফিক সিগন্যালে গাড়ি থেমে আছে তারপরও এক নাগাড়ে হর্ন বাজছে। আর সিগন্যাল ছাড়লে তো কথাই নেই। যেন বন্ধন মুক্তির খুশিতে কার কতো উচ্চ শব্দের হর্ন আছে তা জানান দিতে দিতে সামনে এগুনো।

এসব গাড়িতে যেসব হর্ন ব্যবহার হচ্ছে তার বেশিরভাগই হাইড্রোলিক হর্ন। সাধারণ হরণের চেয়ে যার আওয়াজ কয়েকগুণ বেশি। এ হর্ন থেকে মারাত্মক শব্দদূষণ হলেও এগুলো ব্যবহারে যুক্তির শেষ নেই। এদিকে মোটরযান অধ্যাদেশ-১৯৮৩ অনুযায়ী, দেশে হাইড্রোলিক হর্ন ব্যবহার নিষিদ্ধ। কিন্তু আইনের অবস্থা, ‘কাজীর গরু কেতাবে আছে গোয়ালে নেই’ এর মতো।

২০১৪ সালের অক্টোবরেও একবার আইনটি বাস্তবায়নে নির্দেশনা দিয়েছিল হাইকোর্ট। কিন্তু পরিস্থিতি খুব একটা বদলায়নি। এরপর গেলো ২৩ আগস্ট ৪৮ ঘণ্টার মধ্যে ফের হাইড্রোলিক হর্ন বন্ধের নির্দেশ আসে উচ্চ আদালত থেকে। পাশাপাশি যেসব যানবাহনে এই হর্ন পাওয়া যাবে সেগুলো জব্দেরও কথা ছিল নির্দেশে।

কিন্তু এক মাস হতে চললেও পরিস্থিতির সামান্যও পরিবর্তন হয়নি। তবে ডিএমপি ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ জানান, এ ধরণের হর্ন বন্ধে পুলিশ জোরালোভাবে কাজ করছে। তিনি বলেন, হাইড্রোলিক হর্ন ব্যবহারের অসুস্থ প্রতিযোগিতা বন্ধে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সাধারণ জনগণের সচেতনতা বৃদ্ধিও জরুরি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451