শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭
  • ২২৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্থানীয় সময় রোববার বিকেল ৪টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রী নিউইয়র্ক সিটির জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বার্তা সংস্থা ইউএনবির খবরে বলা হয়, বিমানবন্দরে পৌঁছার পর প্রধানমন্ত্রীকে স্বাগত জানান যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিন ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। এ সময় সেখানে নিউইয়র্ক ছাত্রলীগের নেতাকর্মীসহ প্রবাসী বাঙালিদের অনেকেই প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। সেখান থেকে নিউইয়র্কের হোটেল গ্র্যান্ড হায়াতে যান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী ২১ সেপ্টেম্বর দুপুরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন এবং একই দিন তিনি জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

বার্তা সংস্থা বাসস জানিয়েছে, প্রধানমন্ত্রী ১৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত জাতিসংঘ সংস্কারবিষয়ক এক উচ্চ পর্যায়ের বৈঠক এবং জাতিসংঘ সদর দপ্তরে ‘প্রিভেনশন অব সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অ্যান্ড অ্যাবিউজ’ শীর্ষক উচ্চ পর্যায়ের এক বৈঠকে যোগ দেবেন।

প্রধানমন্ত্রী ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে তাঁর এই জাতিসংঘ সফরের ওপর সাংবাদিকদের ব্রিফ করবেন। ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে সড়কপথে ভার্জিনিয়ার উদ্দেশে রওনা হবেন তিনি। এর পর ভার্জিনিয়ায় এক সপ্তাহ অবস্থানের পর তিনি ২৯ সেপ্টেম্বর দেশের উদ্দেশে রওনা হবেন। প্রধানমন্ত্রী ২ অক্টোবর দেশে ফিরবেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451