বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকায় বেদে পল্লীতে কর্তৃত্বের জের ধরে দু’গ্রুপের সংঘর্ষে নারী সহ ৬ জন আহত,

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৫ জুলাই, ২০১৬
  • ৩৯০ বার পড়া হয়েছে

   ঝালকাঠি সংবাদদাতাঃ- ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকায় বেদে পল্লীতে কর্তৃত্বের জের ধরে দু’গ্রুপের সংঘর্ষে নারী সহ ৬ জন আহত, ভাঙ্গচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গুরুতর আহত মধ্যে আঃ হালিম (৬৫) ও তার স্ত্রী আমিরন বেগম (৬০) বরিশাল শেরই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে ও শাহাদাত ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত অনজু আক্তার (৩৪), তার পুত্র মারুফ (১০) ও তার কন্যা (১৬) স্বাধীনা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। রবিবার রাত সাড়ে ৮ টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ সংঘর্ষের পর পুলিশের অভিযান চালিয়ে পরি¯ি’তি নিয়ন্ত্রনে আনে। উভয় পক্ষ ঝালকাঠি থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে। এ ঘটনায় বেদে পল্লী জুড়ে উত্তেজনা বিরাজ করছে।

     অনজু আক্তারের দায়েরকৃত অভিযোগে উল্লেখ করা হয়, একই পল্লীর হুমায়ুন কবীরের কন্যা স্বাধীনা আক্তারের দায়েরকৃত নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করায় হামলাকারী বেদে সরদার আঃ রহিম, শামসুল হক, আলাউদ্দিন, সেলিম, জামাল, রাজিব ও তার দলবল মামলা তুলে নিতে চাপ সৃষ্টি করছিলো। তারা মামলা তুলে না নিলে ও বেদে পল্লীতে থাকতে হলে তাদের ২ লাখ টাকা চাঁদা দাবী  করে। চাঁদার টাকা না দেয়ায় রবিবার রাতে দলবদ্ধ ভাবে বেদে কবিরের বসত ঘরে হামলা চালায় ও  ভাংচুর করে। এ সময় স্বর্ণালংকার ও নগদ টাকা সহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল লুটে নেয়। হামলাকারী ঘর ভাংচুর করলে অনজু বেগম তাতে বাধা দিতে গেলে তার শ্লীলতাহানী করা হয়। এসময় আঃ হালিম ও তার স্ত্রী আমিরন বেগম অনজু আক্তার, তার পুত্র মারুফ ও তার ষোড়শী কন্যা স্বাধীনা আহত হয়।

   অপর গ্রুপের আলাউদ্দিন সরদারের দায়েরকৃত অভিযোগে উল্লেখ করা হয়, ছগির, কবির, খবির, রকির, পপির ও হালিম ৭/৮জন সন্ত্রাসী নিয়ে বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে ২৪ হাজার টাকা মূল্যের স্বর্ণের আংটি নিয়ে যায়।

এ ব্যাপারে সদর থানার ওসি মাহে আলম জানান, উভয় পক্ষেরই অভিযোগ পেয়েছি। তদন্ত করে সত্যতা পেলে আইনানুগ ব্যব¯’া নেয়া হবে।
 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451