মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ময়ূরীর দ্বিতীয় বিয়েই জীবন বদলে দিল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭
  • ৩২৬ বার পড়া হয়েছে

বিনোদন ঃ

দেশীয় চলচ্চিত্রের অশ্লীলতার যুগের ব্যাপক আলোচিত-সমালোচিত নায়িকা ময়ূরী। চলচ্চিত্র থেকে দীর্ঘদিন দূরে রয়েছেন তিনি। হঠাৎ রোববার এ নায়িকার তৃতীয় বিয়ে  নিয়ে বেশ কিছু অনলাইন সংবাদ মাধ্যমে হৈ চৈ পড়ে যায়। ময়ূরীর এ বিয়ে নিয়ে অনুসন্ধানে নামে । সেখান থেকে বেড়িয়ে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য।একটা সময় অশ্লীল ছবিতে অভিনয় করার জন্য বেশ বদনাম রয়েছে ময়ূরীর। সিনেমার সেই কালো অধ্যায়ের অবসানের পর চলচ্চিত্রে কাজ পাচ্ছিলেন না তিনি। এরপর নিয়মিত যাত্রা ও সার্কাসে নৃত্য পরিবেশনা করতেন ময়ূরী। কিন্তু সেই ময়ূরী আর আগের ময়ূরী নেই। দ্বিতীয় স্বামী মোহাম্মদ জুয়েল আহমেদের ভালোবাসা বদলে দিয়েছে ময়ূরীকে। এখন ধর্ম কর্ম নিয়েই কাটছে তার সময়।

অনুসন্ধানে জানা যায়, ময়ূরীর প্রথম স্বামী রেজাউল করিম খান মিলনের ২০১৫ সালের ২৭ সেপ্টেম্বর মৃত্যু হয়। তিনি ছিলেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। এরপর তার দ্বিতীয় বিয়ের কথা বার্তা আগাতে থাকে। বিয়ের সব কিছু চূড়ান্ত হলেও কোনো এক অজানা কারণে সেই বিয়েটি শেষ পর্যন্ত হয়নি। অবশেষে মাস ছয়েক আগে জগন্নাথ বিশ্ববিদ্যায়ের ছাত্র মোহাম্মদ জুয়েল আহমেদকে বিয়ে করেন। তারা দুজন দীর্ঘদিনের পরিচিত। জুয়েল নিজেও ধার্মিক। তাকে বিয়ে করার পর থেকেই ময়ূরীও ধার্মিক জীবন যাপন করছেন। এখন সব ধরনের মিডিয়া কিংবা বিনোদন সংক্রান্ত বিষয় থেকে নিজেকে দূরে রেখেছেন এ নায়িকা।  এদিকে ময়ূরী এখন টঙ্গীতে আগের সংসারের একমাত্র মেয়ে অ্যাঞ্জেলকে নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন। এ নায়িকার খোঁজ নেয়ার জন্য টঙ্গীতে হাজির হয় । সেখান থেকে রোববার রাত সাড়ে ১১টার দিকে পলাশ জানান, ময়ূরী তার বাসায় নেই। তিনি আজ তালিমের (মেয়েদের ধর্মীয় কথা বার্তা বলার স্থান) উদ্দেশে ৩ দিনের জন্য বেড়িয়েছেন।  এখানেই তার বর্তমান স্বামী মাঝে মাঝে এসে সময় কাটান।উল্লেখ্য, ১৯৯৮ সালে ‘মৃত্যুর মুখে’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে আগমন ঘটে ময়ূরীর। জানা যায়, তার অভিনীত তিন শতাধিক ছবি মুক্তি পেয়েছে। এ নায়িকার সবশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘বাংলা ভাই’।

সুত্র, আরটিভি


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451