সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

‘রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়াই একমাত্র সমাধান’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭
  • ৫০২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রবার্ট ওয়ার্টকিনস বলেছেন, ‘রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়াই একমাত্র দীর্ঘমেয়াদি সমাধান।’ তিনি জানান, জাতিসংঘ একেই একমাত্র সমাধান হিসেবে দেখছে।

আজ রোববার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রবার্ট ওয়ার্টকিনস।

ওয়াটকিনস বলেন, ‘এটা অনুমান করা সম্ভব নয় নিউইয়র্কে জাতিসংঘের আলোচনায় কী হবে। তবে মিয়ানমারের ব্যাপারে কী করা যেতে পারে তা সব বিষয় আলোচনা হবে। যাতে ধ্বংসাত্মক কার্যক্রম এবং হত্যাযজ্ঞ থেকে মিয়ানমারকে বিরত রাখা যায়।

রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া ছাড়া অন্যকোনো সমাধান হতে পারে না বলেও জানালেন ওয়াটকিনস।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘গতকালই জাতিসংঘের মহাসচিব নতুন একটি বিবৃতি ইস্যু করেছেন। সেখানে তিনি পরিষ্কারভাবে বলেছেন, যে অং সান সু চির জন্য এটা শেষ সুযোগ (লাস্ট চান্স)। সেখানে তিনি বলেছেন, এখনই যদি এটাকে থামানো না হয় তা আওতার বাইরে চলে যাবে সমস্যা সমাধানের। তো এগুলোর মধ্যে কিন্তু কিছু বার্তা থাকে।’

শাহরিয়ার আলম আরো বলেন, ‘কফি আনানের কমিশনে যে নয় বা দশ সদস্যের কমিটি ছিল সেখানে ছয়জন ছিলেন মিয়ানমারের নাগরিক, চারজন ছিলেন বিদেশি নাগরিক। তাঁদের কিন্তু বাংলাদেশে নিয়ে দেখিয়েছি। প্রথম যে রিপোর্ট তৈরি হয়েছিল তা ড্রাফট হওয়ার পর। সে রিপোর্টে কিন্তু নাগরিকত্ব আইনে বিষয়গুলো ছিল না। আমাদের এখানে সফর করে যাওয়ার পরই তারা তা অন্তর্ভুক্ত করেন।’

এদিকে, সফররত বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী জানিয়েছেন রোহিঙ্গা ইস্যুতে তিনি তাঁর অবস্থান তুলে ধরবেন সংবাদ সম্মেলনে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451