মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                              আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ৪টি সংগঠনের সভাপতির অংশগ্রহণ চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দেশীয় টুপি ও নতুন নোটে বাড়তি আগ্রহ চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী  চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী খাজা মঈনুদ্দিন চিশতি (র.)-এর আশুলিয়ায় নায়েবে আমির মিজানুর রহমান চিশতির দরবার শরীফে ইফতার ও দোয়া অনুষ্ঠিত 

সাভারে বিএনপির ১৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭
  • ২৮৯ বার পড়া হয়েছে
হাতীবান্ধা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষক আটক

হেলাল শেখ, বিশেষ প্রতিনিধি-ঢাকা ঃ
ঢাকার সাভার ও আশুলিয়া থানা এলাকার বাসিন্দা ঢাকা জেলা বিএনপির ১৭ নেতাকর্মীকে
গ্রেফতার করেছে রাজধানীর উত্তরা থেকে। গত শনিবার বিকাল ৩টার দিকে এক জরুরী সভা শুরু হওয়ার
পূর্ব মুহুর্তে মহানগর পুলিশের উত্তরা পশ্চিম থানার একটি দল তাদেরকে আটক করে।
উক্ত গ্রেফতারকৃত নেতাকর্মীরা ঢাকা জেলা বিএনপির সভাপতি ও সাভার এলাকার সাবেক সংসদ
সদস্য ডা. দেওয়ান মহাম্মদ সালাউদ্দিন এর রাজধানী উত্তরা অফিস থেকে গ্রেফতার করা হয়। তারা
শেখানে রোহিঙ্গা শরণার্থীদের সহয়তায় তহবিল সংগ্রহের উদ্দেশ্যে এক সভায় মিলিত হয়েছিলেন।
গ্রেফতারকৃত দের মধ্যে রয়েছেন ঢাকা জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও আশুলিয়া থানা
বিএনপির সাধারণ সম্পাদক জাকসুর সাবেক জিএস আজগর হোসেন ঢাকা জেলা বিএনপির
সহসভাপতি হোসেন বিল্টু জেলা বিএনপির সহকারী সাংগাঠনীক সম্পাদক নুর করিম ভূঁইয়া
জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও আশুলিয়া থানা সেচ্ছাসেবক দল
সভাপতি শরিফুল ইসলাম ধামসোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইলিয়াস শাহী
মোকলেছ, ধামসোনা ইউনিয়ন বিএনপির সাংগাঠনিক সম্পাদক পিয়ার আলী, ডা. দেওয়ান
মোহাম্মদ সালাউদ্দিনের ব্যক্তিগত সহকারী ও বিএনপির নেতা নজরুল ইসলাম, সাভার সদর ইউনিয়নের
চাপাইন গ্রামের বাসিন্দা গোলাম মোস্তফা সহ ১৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে
বলে পুলিশ জানায়। এ রির্পোট লেখা পর্যন্ত আটককৃত নেতাকর্মীদের উত্তরা পশ্চিম থানায় রাখা
হয়েছে বলে পুলিশ জানায়।
উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী হোসেন খান সাংবাদিকদের জানান, গোপন
সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সাভার ও আশুলিয়া থানায় অভিযোগ
বা মামলা আছে কিনা তা তদন্ত করতে সংশ্লিষ্ট থানায় খবর দেওয়া হয়েছে। এছাড়া তাদেরকে
জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451