শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঈদে আসছে জি সিরিজের নাটক ‘সাত দিন’ ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই- স্বরাষ্ট্রমন্ত্রী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা সরকারের: পরিবেশ মন্ত্রী  গফরগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে  মোবাইল কোর্ট পরিচালনা  ইরান–ইসরায়েল উত্তেজনার মাঝেই ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ঈদ উপলক্ষে দৌলতদিয়া নৌ পথের শৃঙ্খলা ও নিরাপত্তায় মতবিনিময় সভা  বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার এখন আমাদের জাতীয় অঙ্গীকার, জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে।  প্রধানমন্ত্রীর নির্দেশে প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার – ইরান-ইসরাইল যুদ্ধে নিহত প্রবাসীর জানাযায় প্রবাসী কল্যাণমন্ত্রী ভূমিকম্প পরবর্তী উদ্ধার অভিযানে ঢাকা মহানগরে ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ঠাকুরগাঁওয়ে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ

ভয় পাই নিজেদের লোক ঘর কাটলে : কাদের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৭
  • ২৬৮ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপিকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি ভয় পাই যখন আওয়ামী লীগের মুখের কথা মনের কথা হয় না।’

আজ শুক্রবার বিকেলে কুমিল্লার বুড়িচংয়ের নিমসার জুনাব আলী কলেজ মাঠে অনুষ্ঠিত জেলা (দক্ষিণ) আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরো বলেন, ‘যখন আমি দেখি আওয়ামী লীগই আওয়ামী লীগের ঘর কাটছে, অন্তঃকলহে লিপ্ত, দলের সিদ্ধান্ত মানছে না, তখন আমরা ভয় পাই।’

মন্ত্রী বলেন, শেখ হাসিনার যে উন্নয়ন-অর্জন তাতে দেশের মানুষ আগামী নির্বাচনে আওয়ামী লীগকেই বিজয়ী করবে, যদি আওয়ামী লীগই আওয়ামী লীগের পরাজয়ের কারণ না হয়।

নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের আরো বলেন, ‘বিএনপি আমাদের ক্ষতি করতে পারবে না, আগামী নির্বাচনে যদি আমরা নিজেদের ক্ষতি না করি।’

সম্মেলনে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মাহবুব-উল-আলম হানিফ, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রেলমন্ত্রী মুজিবুল হক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সংসদ সদস্য তাজুল ইসলাম।

সম্মেলনে কুমিল্লা জেলার (দক্ষিণ) সাংগঠনিক আওতাধীন ১০ উপজেলার নেতারাসহ প্রায় তিন হাজার নেতাকর্মী অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451