বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও -৩ আসনে বিএনপি’র মনোনীত এমপি প্রার্থী জাহিদুরের নির্বাচনী প্রচারণা  পীরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, টাকা ছিনতাই  নাতনিকে যৌন হয়রানির প্রতিবাদ করায় ৮০ বছরের দাদীকে নির্মমভাবে হত্যা, দুই যুবক আটক তালা প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও দীপা রানী সরকারকে ফুলেল শুভেচ্ছা তালায় শিক্ষককে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হামলাকারীর মৃত্যু নোয়াখালীতে লাল সবুজ বাস যাত্রীকে মারধরের চাঞ্চল্যকর ঘটনায় দুই জন গ্রেপ্তার অবৈধ সম্পদ অর্জন সাবেক এমপির এপিএস অচীন কুমার দাসের দুই কোটি টাকার সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের চীনের সাথে জোরালো আলোচনা চলছে শ্রীঘ্রই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। কুড়িগ্রামে উপদেষ্টা  সৈয়দা রিজওয়ানা হাসান” তালায় দুগ্ধ উৎপাদন বৃদ্ধিতে সমবায় সদস্যদের মাঝে চেক বিতরণ তালায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা

অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগে বেনাপোলে তিন কাস্টমস কর্মকর্তাকে প্রত্যাহার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৭
  • ১৯২ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধিঃ
অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট
কাস্টমস তল্লাশি কেন্দ্রে দায়িত্বরত তিন কাস্টমস কর্মকর্তাকে বৃহস্পতিবার রাতে
প্রত্যাহার করা হয়েছে।
বেনাপোল চেকপোস্ট তল্লাশি কেন্দ্রের রাজস্ব কর্মকর্তা হুমায়ুন কবীর এ ঘটনা স্বীকার
করেছেন। তিনি জানান, প্রত্যাহার করা এই তিন কর্মকর্তার মধ্যে রয়েছেন রাজস্ব
কর্মকর্তা কামরুল ইসলাম, সহকারী রাজস্ব কর্মকর্তা আজিজুল হক এবং সুলতান মিয়া।
রাজস্ব কর্মকর্তা কামরুল ইসলামকে কাস্টম হাউসের পোস্ট অডিট এবং সুলতান মিয়াকে
নিলাম শাখায় ‘শাস্তিমূলক’ বদলি করা হলেও আজিজুল হককে কোনো পোস্টিং দেওয়া
হয়নি।
কাস্টমস সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এই তিন কর্মকর্তা চেকপোস্টে যাত্রীদের কাছ থেকে
ঘুষ নিয়ে আসছিলেন। তারা লাগেজ ব্যবসায়ীদের সঙ্গে আঁতাত করে মোটা টাকা
নিয়ে রাজস্ব ফাঁকিতে সহায়তা করছিলেন।
সংশ্লিষ্ট সূত্র বলছে, গত ১২ সেপ্টেম্বর কলকাতা থেকে ফিরে আসা বাংলাদেশি যাত্রী
মোশারফ হোসেন মিন্টুর (পাসপোর্ট নম্বর-বিই- ০৭৫৩৮৮১) কাছ থেকে লাগেজ
তল্লাশির ভয় দেখিয়ে দুই হাজার টাকা ঘুষ আদায় করেন অভিযুক্ত এই তিন কর্মকর্তা। পরে
ওই যাত্রী বেনাপোল কাস্টম হাউসের কমিশনার মো. শওকাত হোসেনের কাছে লিখিত
অভিযোগ করেন। তদন্তে ঘটনাটির সত্যতা প্রমাণিত হওয়ায় ওই তিন কর্মকর্তাকে
চেকপোস্ট থেকে প্রত্যাহার করা হয়।
এ ব্যাপারে বেনাপোল কাস্টম হাউসের কমিশনার মো. শওকাত হোসেন বলেন, ‘চেকপোস্টে
কর্মরত এই তিন কর্মকর্তার কাজে কর্তৃপক্ষ সন্তষ্ট না হওয়ায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা
নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451