শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ফের আকাশসীমা লঙ্ঘন, মিয়ানমারকে কড়া প্রতিবাদ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৭
  • ৩১৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

মিয়ানমারের হেলিকপ্টার এবং সেনাবাহিনীর ড্রোন ফের বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করায় কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ শুক্রবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো সরকারি তথ্য বিবরণীতে (হ্যান্ডআউট) এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মিয়ানমারের হেলিকপ্টার ও সেনাবাহিনীর ড্রোন ফের ১০, ১২ এবং ১৪ সেপ্টেম্বর বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করেছে। বাংলাদেশ এ ঘটনার কড়া প্রতিবাদ জানাচ্ছে।

সন্ধ্যায় ঢাকায় নিযুক্ত মিয়ানমার দূতাবাসের শার্জ ডি অ্যাফেয়ার্স পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের মহাপরিচালকের সঙ্গে দেখা করেন। এ সময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে শার্জ ডি অ্যাফেয়ার্সকে প্রতিবাদ চিঠি দেওয়া হয়।

এর আগে গত ২৫ আগস্টের পর থেকে কয়েকবার মিয়ানমারের ড্রোন বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করায় গভীর উদ্বেগ জানায় বাংলাদেশ। সেই সময় রোহিঙ্গাদের প্রতি সহিংসতা বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেই দাবি জানানো হয়। এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত ফল বয়ে আনবে বলে উল্লেখ করে বাংলাদেশ।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, ২৪ আগস্ট কয়েকটি সেনা ও পুলিশ ক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর থেকে মিয়ানমারের রাখাইন রাজ্য ছেড়ে বাংলাদেশে পালিয়ে এসেছে প্রায় চার লাখ রোহিঙ্গা।

গত ২৪ আগস্ট রাতে রাখাইন রাজ্যে একসঙ্গে ২৪টি পুলিশ ক্যাম্প ও একটি সেনা আবাসে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ‘বিদ্রোহী রোহিঙ্গাদের’ সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (এআরএসএ) এই হামলার দায় স্বীকার করে। এ ঘটনার পর মিয়ানমারের নিরাপত্তা বাহিনী নিরস্ত্র রোহিঙ্গা নারী-পুরুষ-শিশুদের ওপর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালাতে থাকে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451