বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিরামপুরে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সমাপ্ত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৭
  • ২০৮ বার পড়া হয়েছে

 

সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
সারাদেশের ন্যায় বিরামপুর উপজেলায় বিগত কয়েকদিন আগে শুর হয়
ভোটার তালিকা হালনাগাদের কাজ। বাড়ি বাড়ি গিয়ে নতুন
ভোটারদের তথ্য সংগ্রহ করেছেন তথ্য সংগ্রহকারীরা। এবার
উপজেলায় ৩ হাজার ৫’শ ৭ জন নতুন ভোটার তালিকায় যোগ
হয়েছে বলে জানা গেছে।
গত ২৫ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় পৌরসভার দোশরা
পলাশবাড়ি এলাকায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন
করেন উপজেলা চেয়ারম্যান পারভেজ কবীর। এ সময় উপজেলা
নির্বাচন অফিসার লুৎফর রহমান, সুপারভাইজারসহ গণ্যমান্য
ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনেক প্রচেষ্টা ও নিরলস পরিশ্রমের পর বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর)
বাদপড়া ভোটারদের তালিকা হালনাগাদ কার্যক্রমের সমাপ্তি ঘটে।
বিরামপুর উপজেলা নির্বাচন অফিসার লুৎফর রহমান জানান,
বর্তমানে উপজেলায় বিদ্যমান ভোটার সংখ্যা ১ লক্ষ ৩০ হাজার ৭৫
জন। এ বছর অত্র উপজেলায় নতুন ভোটার ৩ হাজার ৫’শ ৭ জন। ২০০০
সালের ১ জানুয়ারী বা তার আগে যারা জন্মগ্রহন করেছে তারাই
কেবল নতুন ভোটার তালিকায় নাম লেখাতে পেরেছে। এছাড়াও যারা
মৃত্যু বরণ করেছেন তাদের নাম তালিকা থেকে বাদ দেয়া হয়েছে।
এসব তথ্যের জন্য তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজারগণ বাড়ি
বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করেছেন। আর এই কাজের জন্য উপজেলার
৭টি ইউনিয়নের জন্য ৫৮ জন তথ্যসংগ্রহকারী ও ১৪ জন
সুপারভাইজার নিয়োগ করা হয়।
তিনি আরো জানান, ভোটার তালিকা হালনাগাদের কাজ আরো
গতিশীল করার জন্য উপজেলায় প্রতিটি ইউনিয়ন ও গ্রামে
মাইকিং করা হয়, যাতে করে মানুষ এই কার্যক্রম সম্পর্কে অবহিত
হতে পারে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451