বেনাপোল প্রতিনিধিঃ
বেনাপোলের পুটখালী সীমান্তবর্তী গ্রামে আজ বৃহস্পতিবার সকালে ছেলে তার মা
আয়রা খাতুন (৪০)কে কুপিয়ে হত্যা করেছে। নিহত আয়রা খাতুন পুটখালী গ্রামের উত্তর
পাড়া এলাকার মাসুদ মাষ্টারের স্ত্রী। এ ঘটনায় খুনি ছেলে বাপ্পিকে আটক করেছে
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ।
পুলিশ ও বিজিবি জানায়, সকালের দিকে ছেলে বাপ্পি তার মায়ের কাছে ভাত খেতে চায়।
ভাত দিতে দেরি হওয়ায় মায়ের সাথে ঝগড়া হয় তার। এক পর্যায়ে উত্তেজিত হয়ে বাপ্পি
তার মাকে ঘরে থাকা গাছি দা দিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করে। প্রতিবেশীরা
আহত মাকে উদ্ধার করে ¯হানীয় ক্লিনিকে নেয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে
বিজিবি সদস্যরা বাপ্পিকে আটক করে পুলিশের কাছে হস্থান্তর করে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ ওসি অপূর্ব হাসান জানান, নিহতের লাশ
উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হযেছে। এ
ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।
প্রেরক:-মহসিন মিলন।