বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সিলেট নগরীর শিবগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ছাত্রলীগকর্মী খুন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৭
  • ৩১০ বার পড়া হয়েছে

অনালাইন ডেস্কঃ  

সিলেট নগরীর শিবগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ছাত্রলীগকর্মী জাকারিয়া মো. মাসুম (২২) নিহত হয়েছেন। আজ বুধবার বিকেলে তাঁকে ছুরিকাঘাত করা হয়। সন্ধ্যায় ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মাসুম ছাত্রলীগের সুরমা গ্রুপের কর্মী বলে জানিয়েছেন তাঁর সহকর্মীরা। নগরীর কামালগড় এলাকার বাসিন্দা মাসুমের বন্দরবাজারে জেডি স্পোর্টস নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। তাঁকে ছুরিকাঘাতকারীরা এমসি কলেজ ছাত্রলীগের নেতা টিটু চৌধুরীর অনুসারী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে টিটু চৌধুরীর অনুসারী কয়েকজন ছাত্রলীগকর্মী মাসুমের ছোট ভাই খালেদকে শিবগঞ্জ লামাপাড়া এলাকায় আটক করে। তারপর তারা খালেদের মাধ্যমে মাসুমকে খবর দিয়ে আনে। মাসুম আসার পরপরই তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করতে থাকে দুর্বৃত্তরা। তাঁকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

চিকিৎসকরা জানান, মাসুমের দুই উরুতে ছয়টি ছুরিকাঘাত করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) জেদান আল মুছা জানান, হাসপাতালের রেজিস্ট্রি অনুযায়ী মাসুমকে ভর্তি করা হয়েছে ৩টা ৪০ মিনিটে। এর কিছুক্ষণ আগে ওই যুবককে শিবগঞ্জ লামাপাড়া এলাকায় কয়েকজন যুবক মিলে কুপিয়ে আহত করে। সন্ধ্যার দিকে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আবদুল বাসিত রুম্মান বলেন, নিহত যুবক ছাত্রলীগে সঙ্গে সম্পৃক্ত  কি না এবং কারা তাকে ছুরিকাঘাত করেছে এ ব্যাপারে কিছু জানি না। বিস্তারিত খোঁজ না নিয়ে কিছু বলা যাবে না।

তবে সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী বলেন, মাসুম ছাত্রলীগের কর্মী ছিলেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি দাবি করেন তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451