মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গোবিন্দগঞ্জে পিস্তল-গুলিসহ মাদক ব্যবসায়ী আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৭
  • ১৯৮ বার পড়া হয়েছে

 

গাইবান্ধা থেকে শেখ হুমায়ুন হক্কানী ঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা
শহরের পান্তাপাড়া গ্রাম থেকে মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের
ভিত্তিতে অভিযান চালিয়ে রাকিব ইসলাম ওরফে চেংটু (৩০) নামের এক মাদক
ব্যবসায়িকে পুলিশ গ্রেফতার করে। এসময় পুলিশ তার কাছ থেকে ৩০ পিস
ইয়াবা, ১টি পিস্তল, ১টি ম্যাগজিন, ২ রাউন্ড গুলি, ৪টি মোবাইল ফোন
জব্দ করে। রাকিব ইসলাম চেংটু ওই গ্রামের আব্দুল সরকারের ছেলে।
পুলিশ জানায়, রাকিব ইসলাম চেংটু দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে
জড়িত। আমাদের কাছে তথ্য ছিল রাকিব অস্ত্র নিয়ে গভীর রাতে ইয়াবা
বিক্রি করতো এবং ঘুরে বেড়াত। এরই সূত্র ধরে অভিযান চালিয়ে দীর্ঘদিনের
প্রচেষ্টায় তাকে আটক করা হয়। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মামলা
দায়ের হয়েছে। এছাড়া গোবিন্দগঞ্জ থানায় চেংটুর নামে পূর্বের তিনটি
মাদক মামলা রয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451