বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে বৃদ্ধের মৃত্যু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৭ আগস্ট, ২০১৭
  • ২০৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক ঃ

রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ৭০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধের মৃত্যু হয়।

ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। তাঁর বয়স ৬০ বছর বলে জানিয়েছে পুলিশ।

ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ উপপরির্দশক (এসআই) বাচ্চু মিয়া বলেন, আলমগীর নামের এক পথচারী গত ২৪ আগস্ট নিউমার্কেট থানাধীন সায়েন্স ল্যাব থেকে ওই বৃদ্ধকে নিয়ে ঢামেকে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দিবাগত রাতে তাঁর মৃত্যু হয়। তিনি জানান, ঢামেকের চিকিৎসক ওই ব্যক্তির মৃত্যুর সনদপত্রে অজ্ঞাত বিষক্রিয়াকে কারণ হিসেবে দেখিয়েছেন।

এসআই জানান, অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ওই ব্যক্তি নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

একটি কলেজের শিক্ষক আলমগীর হোসেন জানান, গত বৃহস্পতিবার সায়েন্স ল্যাব থেকে মিরপুরগামী বাহন পরিবহনের একটি বাসে ওই বৃদ্ধ অচেতন অবস্থায় পড়ে ছিলেন। পরে দ্রুত তাঁকে উদ্ধার করে ঢামেকে নেওয়ার সময় তিনি জানান, তাঁর নাম ফজলুল কবির। খিলগাঁও সিপাহীবাগ এলাকায় থাকেন। এর বেশি তিনি কিছু বলতে পারেননি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451