বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ক্রিকেটার পাইলটের বাবার পানিতে ডুবে মৃত্যু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৭ আগস্ট, ২০১৭
  • ৪৭০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক ঃ

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের বাবা শামসুল আলম মোল্লা গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি সাবেক ফুটবলার ছিলেন।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন জানান, শামসুল আলম মোল্লা প্রতিদিনের মতো আজ রোববার দুপুরে নগরীর সাগরপাড়া এলাকায় বাড়ির পাশে কাইয়ুম ডাক্তারের পুকুরে গোসল করতে যান। তিনি সাঁতার জানতেন। কিন্তু আজ তিনি পানিতে ডুবে যান। স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেন। দুপুর ২টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা গিয়ে পুকুরে তল্লাশি চালিয়ে তাঁর লাশ উদ্ধার করেন। তাঁর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্র জানায়, শামসুল আলম মোল্লার স্ত্রীর নাম নারগিস আরা বেগম। তাঁদের তিন ছেলেমেয়ে। এর মধ্যে খালেদ মাসুদ পাইলট সবার ছোট। অপর দুই ছেলেমেয়ে হলেন শিমু ও শিমুল। বাবার মৃত্যুর খবর পেয়ে খালেদ মাসুদ পাইলট দুপুরেই ঢাকা থেকে রওনা দিয়েছেন বলে তাঁর পারিবারিক সূত্র জানিয়েছে।

 

এদিকে, পাইলটের বাবার মৃত্যুর খবর শুনে রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, সাবেক সিটি মেয়র ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, উপপ্রচার সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমনসহ বেশ কয়েকজন রাজনীতিবিদ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর বাড়িতে ছুটে যান। পাইলট রাজশাহীতে আসার পর লাশ দাফনের সিদ্ধান্ত হবে বলে জানা গেছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451