বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গাইবান্ধায় বাসদ মাকর্সবাদীর বিক্ষোভ মিছিল সমাবেশ স্মারকলিপি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৭ আগস্ট, ২০১৭
  • ৪৩৫ বার পড়া হয়েছে

 

 

গাইবান্ধা প্রতিনিধি:
বন্যা দুর্গতদের ত্রাণ, পুনর্বাসন নদী ভাঙ্গন ও বন্যা সমস্যার স্থায়ী সমাধান,
ক্ষতিগ্রস্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান পুনঃ নির্মাণ, চরাঞ্চলে ডাকাতি বন্ধে
নিয়মিত পুলিশি টহল জোরদারসহ শিক্ষা-চিকিৎসা সেবা নিশ্চিত করার
দাবিতে গতকাল রোববার গাইবান্ধা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
অনুষ্ঠিত হয়। বাসদ মাকর্সবাদী গাইবান্ধা জেলা শাখা এই বিক্ষোভ মিছিল
ও সমাবেশের আয়োজন করে। শেষে জেলা প্রশাসকের মাধ্যমে দুর্যোগ
ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করে।

জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক সমাবেশে বক্তব্য রাখেন বাসদ
মাকর্সবাদী গাইবান্ধা জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, জেলা
কমিটির সদস্য কাজী আবু রাহেন শফিউল্যাহ, বজলুর রহমান, মাহবুবর রহমান
খোকা, শামিম আরা মিনা প্রমুখ।
বক্তারা বলেন, দেশের বিস্তীর্ণ অঞ্চল বন্যায় পাবিত হয়েছে। নদী ভাঙ্গনে হাজার
হাজার বাড়ি-ঘর বিলীন হয়ে গেছে। মানুষ অনাহার-অর্ধাহারে দিনাতিপাত
করছে। এই অসহায় মানুষদের জন্য সরকারি বরাদ্দ খুবই সামান্য। প্রতিবছর
নদী ভাঙ্গছে এর কোন স্থায়ী সমাধান করা হয় না। বক্তারা অবিলম্বে পর্যাপ্ত ত্রাণ
ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, চরাঞ্চলে ডাকাতের উপদ্রপ বন্ধে নিয়মিত পুলিশি
টহল জোরদারসহ ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান মেরামতের আহবান জানান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451