শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ক্রিকেটার সানির স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৫ আগস্ট, ২০১৭
  • ১৬৭ বার পড়া হয়েছে

জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির স্ত্রী নাসরিন সুলতানা ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে অচেতন অবস্থায় তাঁকে রাজধানীর ধানমণ্ডির রেনেসাঁ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার রাতে নাসরিনের ছোট বোন শারমিন সুলতানা এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গতকাল রাতে সানির সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে ঝগড়া হয় নাসরিনের। পরে তিনি রাগ করে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। রাতেই তাঁকে দ্রুত রেনেসাঁ হাসপাতালে ভর্তি করা হয়।

শারমিন আরো জানান, নাসরিনকে রেনেসাঁ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। এখনো তিনি অচেতন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, ২৪ ঘণ্টার আগে কিছু বলা যাবে না।

এ বিষয়ে জানতে চাইলে ক্রিকেটার আরাফাত সানি  জানান, তাঁর সঙ্গে নাসরিনের কোনো ঝগড়া হয়নি। নাসরিনের হাসপাতালে ভর্তির বিষয়েও তিনি কিছুই জানেন না।

নাসরিনের সঙ্গে সর্বশেষ কবে কথা হয়েছে, এমন প্রশ্নের জবাবে সানি বলেন, ‘ভাইয়া এই ইনফরমেশনটা আপনাকে কে দিয়েছে, তারে জিজ্ঞেস করলে বোধহয় বেটার (ভালো) হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451