মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

কমলাপুরে অগ্রিম টিকিট বিক্রির শেষ দিনেও উপচে পড়া ভিড়

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৩ আগস্ট, ২০১৭
  • ৪১৮ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডেস্ক ঃ  

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিনেও টিকিটপ্রত্যাশীদের উপচে পড়া ভিড় কমলাপুর রেল স্টেশনে। আজ বুধবার সকাল ৮টা থেকে কমলাপুর স্টেশনের ২৩টি কাউন্টার থেকে একসঙ্গে টিকিট বিক্রি শুরু হয়। এ দিন দেওয়া হচ্ছে ১ সেপ্টেম্বরের আগাম টিকিট।

রেলওয়ে কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আজ ৩১টি আন্তনগর ট্রেনের বিভিন্ন গন্তব্যের ২২ হাজার ৪৯৬টি টিকিট বিক্রি করা হচ্ছে। এ ছাড়া ঈদের বিশেষ ট্রেনের ২৬০৬টি টিকিটও কাউন্টার থেকে বিক্রি করা হচ্ছে।

এদিকে, আগে যারা টিকিট কিনতে পারেননি, শেষ মুহূর্তে তাদের অনেকেই আজ কমলাপুরে হাজির হয়েছেন। বেশি ভিড় দেখা গেছে উত্তর ও দক্ষিণবঙ্গের ট্রেনের টিকিট কাউন্টারের সামনে।

গতকাল মঙ্গলবার ভোরে টিকিটের জন্য কমলাপুরে এসেছিলেন ব্যবসায়ী মাহবুবুল আলম জনি। তিনি রাজশাহী যাবেন। কিন্তু টিকিট না পাওয়ায় বিকেলে এসে ফের লাইনে দাঁড়ান।

এ প্রসঙ্গে মাহবুবুল আলম বলেন, ‘মঙ্গলবার ভোরে আসার পর আমার সিরিয়াল ছিল ৩৬৪ নম্বরে।

আমি কাউন্টারের সামনে যাওয়ার আগেই টিকিট শেষ। পরে বিকালে আবার দাঁড়িয়েছি। সারারাত দাঁড়িয়ে থেকে আজ ধূমকেতু ট্রেনের টিকিট কিনতে পারলাম। ‘

রংপুর এক্সপ্রেসের ৩১ অগাস্টের টিকিট কিনতে গত সোমবার রাতে কমলাপুর এসেও মঙ্গলবার সকালে টিকিট না পেয়ে ১ সেপ্টেম্বরের টিকিটের জন্য গতকাল বিকালে আবার লাইনে দাঁড়ানোর কথা জানান বুলবুল আহমেদ নামে একজন। আজ বুধবার সকালে তিনি কাউনিয়া পর্যন্ত টিকিট পেয়েছেন।

উল্লেখ্য, কোরবানির ঈদ উপলক্ষে রেলের আগাম টিকিট গত ১৮ আগস্ট থেকে বিক্রি শুরু হয়। প্রথমে ৩১ তারিখ পর্যন্ত যাত্রার অগ্রিম টিকিট বিক্রি করা হলেও চাঁদ দেখা সাপেক্ষে ২ সেপ্টেম্বর ঈদ হওয়ার সম্ভাবনা থাকায় একদিন সময় বাড়ানো হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451