শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নায়করাজের অবদান সবার ওপরে : শাকিব খান

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৩ আগস্ট, ২০১৭
  • ৪৯৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক ঃ

বাংলা চলচ্চিত্রে নায়করাজ রাজ্জাকের অবদান সবার ওপরে বলে দাবি করেছেন ঢালিউডের আলোচিত অভিনেতা শাকিব খান। নায়করাজের দাফন শেষে আবেগাপ্লত কণ্ঠে শাকিব বলেন, সম্রাটের (নায়ক রাজের ছোট ছেলে খালিদ হোসাইন সম্রাট) কাছ থেকে তার মৃত্যুর খবর পেয়ে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। সবাই তার জন্য দোয়া করবেন। যাতে তিনি ওপারেও নায়করাজ হয়েই থাকেন।

শাকিব খান বলেন, আমি তার সন্তানের মতো ছিলাম। সবসময় তার প্রেরণাকে সামনে রেখে এগিয়ে গেছি। সুঃখে হোক, দুঃখে হোক তার কাছে গিয়েছি। শেষবার তার সঙ্গে দেখা হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে। আমি তাকে সালাম করেছিলাম। কীভাবে সামনে এগিয়ে যাব সে বিষয়ে তিনি আমাকে অনেক পরামর্শ দিয়েছেন।

শাকিব খান আরও বলেন, সবসময় তাকে পাশে পেয়েছি।

তিনি কখনই কাউকে ফিরিয়ে দিতেন না। তার দরজা সবসময় সবার জন্য খোলা থাকতো। নায়করাজের পরে যত স্টার-সুপারস্টার-অভিনেতা-অভিনেত্রী আসবে, তার আদর্শকে সামনে নিয়েই এগোবে। তার অবদান বাংলা চলচ্চিত্র সবার ওপরে।

নায়ক রাজের সবচেয়ে আদরের সন্তান তার ছোট ছেলে খালিদ হোসাইন সম্রাট। দাফন সম্পন্ন হওয়ার পর সম্রাট বলেন, বাবা কাউকে কখনো কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে দেবেন। খুব শান্তির মধ্যে তিনি মারা গেছেন। আমার হাতেই তার শেষ নিঃশ্বাস পড়েছে। সবাই তার আত্মার মাগফেরাতের জন্য দোয়া করবেন। আগামী শুক্রবার বাদ আসর গুলশান আজাদ মসজিদে কুলখানির আয়োজন করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451