বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আর্ত মানবতার কল্যানে বন্যার্তদের পাশে প্রভাত সমাজকল্যান সংস্থা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৩ আগস্ট, ২০১৭
  • ৪৭৩ বার পড়া হয়েছে
মাসুদ হোসেন, চাঁদপুরঃ বাংলাদেশে এখনো অনেক লোক দারিদ্রতার কষাঘাতে ধুঁকে ধুঁকে মরছে। সরকার যদিও দারিদ্র বিমোচনে নানা কর্মসূচি হাতে নিয়েছে কিংবা কার্যপরিচালনা করছে, তবু দারিদ্রতা দূরীভূত করতে সরকারের পাশাপাশি বিভিন্ন সেবা মূলক সমাজকল্যাণ সংগঠন এগিয়ে আসছে। তার’ই ধারাবাহিকতায় দেশের বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণের উদ্যোগ নিয়েছে প্রভাত সমাজকল্যান সংস্থা।  সম্প্রতি দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন জেলায় বন্যার পরিপ্রেক্ষিতে ক্ষতিগ্রস্থ এলাকায় খাদ্য সামগ্রী ও জীবন ধারণের নানা উপকরণ বিতরণ করার উদ্যোগ নিয়েছে উক্ত সংগঠনটি। এ নিয়ে সংগঠনের একটি সূত্র থেকে জানা যায়, “দেশের বিভিন্ন অঞ্চল বিশেষ করে উত্তরাঞ্চল এক দিকে বর্ষার পানি অন্য দিকে বাঁধ খোলা জোয়ার । আপনি আমি যখন ঘরে বসে বা শুয়ে পা দুলিয়ে দুলিয়ে মোবাইল টিপছি বা হাসিমাখা সেলফি ফেসবুকে পোস্ট দিচ্ছি, ঠিক তখন উত্তরাঞ্চলের মানুষ গুলো ডুবন্ত ঘরের টিনের চালে বসে রাত পোহাবার প্রহর গুনছে । ঐ মানুষ গুলো দু’মুঠো চিড়ার আশায় তাকিয়ে আছে ।” আগামী সপ্তাহে উত্তরবঙ্গে যাচ্ছে এসব মানুষ গুলোর পাশে একটু হাসি ফুটানোর জন্য, একটু ভরসা যোগানোর জন্য। এই সংগঠনের প্রত্যেক সদস্য ১৫০ টা পরিবারকে চিঁড়া -মুড়ি-গুঁড়-স্যালাইন-মোমবাতি- দিয়াশলাইট-পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট/ফিটকারী দেওয়ার প্রত্যয়ে নিরঅলসভাবে কাজ করে যাচ্ছেন। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আমির হোসেন রাজু ও সহ সভাপতি কাউসার হামিদ এর সাথে যোগাযোগ করা হলে তারা বলেন- সোমবার (২২ আগষ্ট) রাত পর্যন্ত বিভিন্ন শাখার মাধ্যমে ঢাকার শ্যামলী,আগারগাঁও,চন্দ্রিমা উদ্যান,মানিক মিয়া এভিনিউ,বেইলী রোড,শান্তি নগর ও মিরপুর ১০, চাঁদপুরের হাজীগন্জ,বাকিলা,মহামায়া ও বলাখাল এবং পাবনার বিভিন্ন লোকেশানে স্কুল-কলেজ,হাট-বাজার,শপিং মল এবং বিনোদন স্পট গুলোতেও ছুটে চলেছে প্রতিটা সদস্যবৃন্দ।
এছাড়াও প্রভাত সমাজকল্যান সংস্থা আর্ত মানবতার কল্যানে অসহায় মানুষদের পাশে সেবার হাত বাড়িয়ে দিতে তাদের এ সংস্থা দিন-রাত অবিরাম পরিশ্রম করে যাচ্ছে। তাদের মূল লক্ষ্য অসহায়ে’র পাশে দাড়ানো। প্রভাত সমাজকল্যান সংস্থা, একটি অরাজনৈতিক, অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আমির হোসেন রাজু ২০১১ সালের অক্টোবর মাসে আগারগাঁও বস্তিতে প্রভাতের পথচলা শুরু করেন। তখন এই সংগঠনের নাম ছিলো “প্রভাত ব্লাড ডোনেশন”।
শুরুর দিকে তারা শুধুমাত্র ব্লাড নিয়েই কাজ করতো। হাঁটি হাঁটি পা করে প্রভাত বড় হতে থাকে। বিগত দিন গুলোতে এই সংগঠনটি রক্তদানের পাশাপাশি মানব সেবায় জড়িয়ে পরে। এর মধ্যে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরন, অসহায়দের ঈদবস্ত্র প্রদান, রমজান মাসে ইফতার মাহফিল ও ইফতার সামগ্রী বিতরন, বিভিন্ন ইভেন্টের মাধ্যমে অসহায়দের সহায়তা,ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পিং ও স্বেচ্ছায় রক্তদানে উদ্ধুদ্বকরণ বিষয়ক বেশ কয়েকটি কর্মশালার আয়োজন করেছে। গতবছর থেকে আরো একটি নতুন অধ্যায় যোগ করেছে সামাজিক এই সংগঠনটি। অসহায় পথশিশুদের জন্য “প্রভাত  আনন্দ স্কুল”  প্রভাত সমাজকল্যান সংস্থা সমাজকল্যাণ মন্ত্রনালয় থেকে নিবন্ধন পায় যার রেজিঃ নং- ঢ-০৯১৩০ এবং যুব ও ক্রীড়া মন্ত্রনালয় থেকে নিবন্ধন পায় যার রেজিঃ নং- যুউঅ/ঢ-৯০২/২০১৬।
উল্যেখ্য যে, কোন রিদয়বান ব্যাক্তি যদি সংগঠনটির সাথে বন্যা দূর্গতদের পাশে দাঁড়াতে চান তাহলে নিন্মোক্ত ভাবে টাকা পাঠানো যাবে। ব্যাংক একাউন্ট নাম্বার:-
প্রভাত সমাজকল্যান সংস্থা
হি:নং-৪৪৪০৪০২০০০৫৭৮
সোনালী ব্যাংক লিঃ
আগারগাঁও শাখা,ঢাকা।
এবং 01936003862 (বিকাশ)
01936003860 (বিকাশ & রকেট)
উপরোক্ত দুটি নাম্বারই পারসোনাল।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451