বেনাপোল প্রতিনিধি:
নারকেল গাছ’র ডাল ছাটতে গিয়ে আজ শনিবার সকালে বেনাপোলে’র
দূর্গাপুর গ্রামে আতিয়ার বিশ^াস (৬৫) নামে এক কৃষক মারা গেছে।
তিনি ঐ গ্রামের আফতাব বিশ^াসের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালের দিকে আতিয়ার রহমান তার বাড়ির
পাশে একটি নারকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতের তারে স্পৃস্ট হয়ে
গাছ থেকে পড়ে ঘঁটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবরে স্বজনদের
আহাজারিতে স্তম্ভিত হয় পড়ে এলাকার মানুষ।
বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান,শনিবার সকালে
দূর্গাপুর গ্রামের একটি নারকেল গাছ পরিস্কার করতে গিয়ে বিদ্যুতের
তারে স্পৃস্ট হয়ে মারা যায় সে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে
বলে জানান তিনি।