বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চাঁদপুরে সড়ক দূর্ঘটনায় কেড়ে নিলো ২ যুবকের প্রান আহত আরো ২ জন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭
  • ৪৫৮ বার পড়া হয়েছে

মাসুদ হোসেন, চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুরে পিক-আপ ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত ও আহত হয়েছে ২ জন। ঘটনাটি ঘটেছে আজ বুধবার (১৬ আগষ্ট) সকালে চাঁদপুর সদর উপজেলার ওয়ারলেছ বাজার এলাকায়।
ঘটনার বিবরণ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থেকে রওনা হয়ে লঞ্চ ঘাটের উদ্দেশ্যে যাওয়া সিএনজি চালিত অটোরিক্সাটি চাঁদপুর শহরের ওয়ারলেছ বাজার এলাকায় আসলে একটি পিকআপভ্যান বিপরীত দিক থেকে এসে মুখোমুখি ধাক্কা দেয়। ঘটনাস্থলে সিএনজি ড্রাইভারসহ চার জন গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত ডাক্তার ফরিদগঞ্জ উপজেলার সেকদী গ্রামে মুন্সি বাড়ীর তবি উল্লাহর ছেলে কামাল হোসেন (৩১) মৃত বলে ঘোষণা দেয়। গুরুত্বর আহত অবস্থায় বাকী ৩ জন কে কর্তব্যরত ডাক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পথিমধ্যে ফরিদগঞ্জ উপজেলার আলোনিয়া গ্রামের জাহাঙ্গীর হোসেন মারা যায়। আহত ২ জন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। নিহত ২ যুবক বাড়ি থেকে বিদায় নিয়ে ঢাকায় যাওয়ার কথা থাকলেও যাওয়া হলোনা আর ঢাকা। তারা ঢাকার একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। দুপুর আড়াইটার দিকে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক নাজমুল আবেদীন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451