বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

সেনা মোতায়েন উত্তরাঞ্চলে বন্যাদুর্গতদের সাহায্যে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭
  • ২২৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক ঃ 

দেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতি হওয়ায় সেখানকার বন্যাদুর্গতদের সাহায্যের জন্য নতুন এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে।

সরকারের নির্দেশে বন্যাদুর্গতদের সাহায্যের জন্য আজ মঙ্গলবার কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড়ে প্রয়োজনীয় স্পিডবোট ও উদ্ধার সামগ্রীসহ সেনাবাহিনী মোতায়েন করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে।

পূর্বে মোতায়েনকৃত দিনাজপুর, গাইবান্ধা, রংপুর ও সৈয়দপুরে সেনাসদস্য ও উদ্ধার সরঞ্জামাদি বৃদ্ধি করা হয়েছে।

আইএসপিআর জানায়, উত্তরাঞ্চলের বন্যাকবলিত এলাকায় বর্তমানে সেনাবাহিনীর ২৮ প্লাটুন সেনাসদস্য মোতায়েন রয়েছে। আজ পর্যন্ত ওই সব এলাকা হতে সেনাবাহিনী ১ হাজার ৭৮৫ জন মানুষকে উদ্ধারসহ বিপুল পরিমাণ গবাদি পশু ও গৃহস্থালি সামগ্রী উদ্ধার করেছে।

এছাড়াও সেনাবাহিনী সৈয়দপুর ও গাইবান্ধায় ভেঙে যাওয়া বাঁধ নির্মাণে স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদান করেছে।

সেনাবাহিনী নিবিড়ভাবে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং বন্যাদুর্গত এলাকায় যেকোনো ধরনের সহায়তা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে বলে আইএসপিআর জানায়।

 

সুত্র,কালের কন্ঠ


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451