বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীতে হাত-পা বাঁধা ও গলায় গামছা পেঁচানো যুবকের মৃতদেহ উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭
  • ১৫৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক ঃ 

রাজধানীর মিরপুর থানার বড়বাগের একটি বাসা থেকে হাত-পা  বাঁধা ও গলায় গামছা পেঁচানো এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। অজ্ঞাত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। তার দুই হাত পেছন দিকে বাঁধা ও গলায় গামছা দিয়ে গিট দেওয়া ছিল।

মঙ্গলবার রাত ৮টার দিকে ৩৭/১ বড়বাগের ৬তলা ভবনের দ্বিতীয় তলার ২০৩ নম্বর রুম থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানায়, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের পেছনের ওই বাড়ির ছোট ছোট রুমগুলো রোগীর স্বজনরা ভাড়া নেন। সোমবার রোগীর স্বজন সেজে ৩/৪জন এসে ওই রুমটি ভাড়া নেন। আজ সকাল থেকেই রুমটি তালা দেওয়া ছিল। সন্ধ্যার দিকে পাশের রুমের লোকজন আঁচ করতে পারেন ওই কক্ষের ভেতর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। পরে বিষয়টি অবগত করা হয় বাড়ির কেয়ারটেকারকে। কেয়ারটেকার থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ৮টার দিকে তালা ভেঙে ভেতর থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে।

মিরপুর থানার পরিদর্শক (অপারেশন) মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই যুবককে হাত-পা বেঁধে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে।

নিহতের পরিচয় নিশ্চিত এবং ঘাতকদের শনাক্ত করার চেষ্টা চলছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451