শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শাকিবকে দেখতে চাঁদপুরে পদ্মার পাড়ে ভক্তদের জনস্রোত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭
  • ৩০৫ বার পড়া হয়েছে

মাসুদ হোসেন, চাঁদপুরঃ দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে শাকিব খানের নতুন সিনেমা ‘আমি নেতা হবো’র ‍দৃশ্যায়ন। বর্তমানে ইউনিট রয়েছে চাঁদপুরে। সিনেমাটি পরিচালনা করছেন উত্তম আকাশ। ঢালিউড সুপারস্টার এই সময়ের জনপ্রিয় নায়ক শাকিব খানের জনপ্রিয়তার খানিকটা চিত্র এটা। তাকে ঘিরে ভক্তদের কি উন্মাদনা, তারই এক ঝলক দেখা গেলো চাঁদপুরে। কিন্তু শাকিব খান আসছেন এই খবর শোনার পর পদ্মার পাড়ে দর্শকদের মধ্যে ঢল বাড়তেই থাকে। উত্তম আকাশ পরিচালিত ‘আমি নেতা হবো’ ছবির শুটিংয়ে শাকিব খান ও ছবির পুরো টিম চাঁদপুরে গিয়েছেন রবিবার (১৩ আগষ্ট)। সেখানেই শাকিবকে দেখার জন্য হাজারো ভক্তের ভিড় জমেছিলো। নদী ঘেরা চাঁদপুরে এ যেন ভক্তের জোয়ার। মানুষের কারণে শুটিং করতেই রীতিমত হিমশিম খেতে হয়েছিলো ছবির পুরো টিমকে। শাকিব খান মানেই যে ঢাকাই ছবির প্রাণভোমরা, সেটার আরও একটি প্রমাণ মিললো। যা রীতিমত অবিশ্বাস্য। জনপ্রিয়তার নিরিখে শাকিব খান যে বাংলাদেশের এই সময়ের এক নম্বর অভিনেতা, সেটা বোধহয় বাড়িয়ে বলার প্রয়োজন পড়বে না। শাকিব খানকে ঘিরে ধরা ভক্তদের ভালোবাসাময় এই ছবিগুলো ইতিমধ্যে অনলাইনে ছড়িয়ে পড়েছে। এতে শাকিব খান ছাড়াও রয়েছে ‘আমি নেতা হবো’ ছবির আরেক অভিনেতা ওমর সানীকে।
পরিচালক জানালেন, এরপর ‘আমি নেতা হবো’র শুটিং হবে কক্সবাজার ও সিঙ্গাপুরে।
‘আমি নেতা হবো’ ছবিতে শাকিব খানের নায়িকা হয়ে অভিনয় করছেন পার্শ্ববর্তী জেলা কুমিল্লার মেয়ে বিদ্যা সিনহা মিম। এছাড়াও রয়েছেন ওমর সানী, মৌসুমী,কাবিলা ও কাজী হায়াৎ প্রমুখ। ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451