রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মোবাইলে বিশ্বের তৃতীয় সর্বনিম্ন রেট বাংলাদেশে : তারানা হালিম

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭
  • ৪২৭ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডেস্ক ঃ 

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বেগম তারানা হালিম বলেছেন, বর্তমানে বাংলাদেশের গ্রাহকরা বিশ্বের তৃতীয় সর্বনিম্ন রেটে মোবাইল ফোন ব্যবহার করছেন।

আজ সোমবার বিকেলে খুলনার শিরোমনিতে বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড পরিদর্শনে গিয়ে প্রতিমন্ত্রী এ কথা বলেন। এ সময় তিনি ক্যাবল শিল্প কারখানায় অপটিক্যাল ফাইবার ক্যাবল উৎপাদনের বিভিন্ন প্রক্রিয়া সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

তারানা হালিম আরো বলেন, ফোর-জি চালুর জন্য অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাবনা দেওয়া আছে এবং তা অনুমোদন সাপেক্ষে দ্রুত বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, মোবাইলের অপব্যবহার ও চুরি প্রতিরোধে আইএমই চিহ্নিতকরণ এবং অবৈধভাবে দেশে আসা মোবাইল ফোন বন্ধ করার ইকুইপমেন্ট বিটিআরসি (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন) সংগ্রহের পরিকল্পনা করছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট চালু হলে বর্তমানে টেলিযোগাযোগ খাতের সমস্যা অনেকাংশে কমে আসবে বলে প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল ইসলাম, মহাব্যবস্থাপক (উৎপাদন পরিকল্পনা ও মাননিয়ন্ত্রণ) মো. আলাউদ্দিন আল-আজাদ, কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আবদুল কাদের খান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন একটি শিল্পপ্রতিষ্ঠান। এটি ১৯৬৭ সালের তৎকালীন পাকিস্তান সরকার এবং পশ্চিম জার্মানির মেসার্স সিমেন্স এজির যৌথ উদ্যোগে খুলনায় স্থাপিত হয়। ১৯৭২ সাল থেকে প্রতিষ্ঠানটি বাণিজ্যিকভাবে আন্তর্জাতিক মানসম্পন্ন টেলিযোগাযোগ কপার ক্যাবল উৎপাদন করে দেশের শতভাগ চাহিদা পূরণ করে আসছে। দেশের অভ্যন্তরে মোবাইল, ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তির ব্যাপক প্রসারের পরিপ্রেক্ষিতে অবকাঠামো উন্নয়নে ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনা করে প্রতিষ্ঠানে অত্যাধুনিক প্রযুক্তির অপটিক্যাল ফাইবার ক্যাবল তৈরির প্ল্যান্ট স্থাপন করা হয়। ২০১১ সালের জুলাই থেকে বাণিজ্যিকভাবে অপটিক্যাল ফাইবার ক্যাবল উৎপাদন শুরু করে।

পরিদর্শনের আগে প্রতিমন্ত্রী ক্যাবল শিল্প লিমিটেডের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন এবং কারখানা প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন। সন্ধ্যায় প্রতিমন্ত্রী প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451