সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নববধূর সামনেই ধর্মসাগরে তলিয়ে গেলেন স্বামী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৩ আগস্ট, ২০১৭
  • ৫০২ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডেস্ক ঃ 

চলতি বছরই বিয়ে করেছিলেন হোসনে আরা হাসি ও রুবায়েত ইমরান।  নববধূকে নিয়ে কুমিল্লা শহরে গিয়েছিলেন ব্যাংক কর্মকর্তা রুবায়েত। তবে এটাই যে তাঁর শেষ যাওয়া হবে তা হয়তো ভাবতে পারেননি তিনি।

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে কুমিল্লার ধর্মসাগরে গোসল করতে নামেন রুবায়েত। দিঘির পাড়েই দাঁড়িয়ে ছিলেন স্ত্রী হোসনে আরা হাসি।  গোসলের একপর্যায়ে পানিতে তলিয়ে যেতে থাকেন রুবায়েত। স্থানীয় লোকজন পানিতে নেমেও বাঁচাতে পারেননি রুবায়েতকে। উদ্ধারের পর জীবিত অবস্থায় পাওয়া যায়নি তাঁকে।

রুবায়েত রাজধানীতে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করতেন। তিনি ঢাকার খিলগাঁওয়ের বাসিন্দা কুমিল্লার বিসিকের সাবেক পরিচালক মুস্তাফিজুর রহমানের ছেলে।

রুবায়েতের স্ত্রী হোসনে আরা হাসি স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) একজন কর্মকর্তা। এর আগে আনসারের সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কুমিল্লা কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) রাকিবুল হাসান জানান, হোসনে আরা হাসির কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) একটি প্রশিক্ষণে অংশ নেওয়ার কথা। এ কারণে স্বামী রুবায়েতকে নিয়ে গতকাল শুক্রবার কুমিল্লা যান তিনি।

রাকিবুল আরো জানান, শুক্রবার রাতে আনসারের নিজস্ব রেস্টহাউসে ছিলেন ওই দম্পতি। শনিবার দুপুর ১২টার দিকে আনসারের একটি গাড়িতে করে কুমিল্লা ধর্মসাগরে যান তাঁরা। সেখানে গিয়েই ঘটে ওই ঘটনা। রুবায়েতের চিৎকার শুনে পানিতে ঝাঁপিয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। কিন্তু ততক্ষণে না ফেরার দেশে চলে গেছেন রুবায়েত।

উদ্ধারের পর রুবায়েতকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে সন্ধ্যায় তাঁর লাশ ময়নাতদন্তের জন্য  কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451