বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে: মায়া চৌধুরী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১২ আগস্ট, ২০১৭
  • ২৪১ বার পড়া হয়েছে

চাঁদপুর জেলা প্রতিনিধিঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী,চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, দেশকে বাঁচাতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। এ জন্য ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
শুক্রবার (১১ আগষ্ট) বিকেলে মতলব উত্তর উপজেলার মোহনপুরস্থ নিজ বাস ভবনে আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। ভার শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নিহতদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
ত্রাণ মন্ত্রী মায়া চৌধুরী আরও বলেন, আওয়ামী লীগকে হারানোর ক্ষমতা কেউ রাখে না। কারণ রাজপথে গড়ে ওঠা অনেক ত্যাগি নেতাকর্মী এই দলে রয়েছে।
নির্বাচন প্রসঙ্গে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেন, যুদ্ধাপরাধীদের দোসর আর আগুনে পুড়িয়ে মানুষ হত্যাকারী কোনও দলকে নির্বাচনে দাওয়াত দেওয়ার কোনও যৌক্তিক কারণ আমি খুঁজে পাই না। নির্বাচনে বিএনপি আসবে কি আসবে না অথবা তাদের নির্বাচনে নিয়ে আসার দায়িত্ব আওয়ামী লীগের না। আমরা বক্তব্যের মঞ্চে নেই, আমরা এখন নির্বাচনী মঞ্চে আছি।
তিনি আরও বলেন, শেখ হাসিনা ক্ষমতায় না এলে দেশে আবারও জঙ্গিবাদের উত্থান ঘটবে, দেশের প্রাকৃতিক সম্পদ লুটপাট হবে এবং দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় যথার্থই বলেছেন, শুধু উন্নয়ন কর্মকান্ডই প্রধান নয়, এর সঙ্গে প্রয়োজন সঠিক প্রচারণা।
বিএনপিকে উদ্দেশ্য করে মায়া চৌধুরী বলেন, বিএনপি’র ভেতরে যে সবাই খারাপ তা নয়, বিএনপিতে দুইটি শ্রেণি আছে। একটি শ্রেণি আছে যারা বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুই বলতে চায় কিন্তু ভয়ে বলে না। আরেক শ্রেণি আছে, যারা পুনরায় ২১ আগস্ট ঘটাতে চায়, ২০১৪ সালের মতো আগুনে পুড়িয়ে এদেশের সাধারণ মানুষকে মারতে চায়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমএ কুদ্দুসের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ্ব রফিকুল আলম জজ, উপজেলা মহিলা লীগের সভানেত্রী পারভীন শরীফ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব অ্যাড. আক্তারুজ্জামান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মিনহাজ উদ্দিন খান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451