বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নড়িয়ার রাজনগরে আ.লীগের দুপক্ষের সংঘর্ষ, গুলিতে যুবলীগ নেতার মৃত্যু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১২ আগস্ট, ২০১৭
  • ১৯০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক ঃ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়িয়ার রাজনগরে আওয়ামী লীগের দুগ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ইকবাল হোসেন ফকির নামের এক যুবলীগ নেতা নিহত হয়েছেন।

এ সময় অন্তত ২০জন গুলিবিদ্ধসহ আহত হয়েছে ৪০ জন।

আহতদের শরীয়তপুর সদর হাসপাতালজাজিরা উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

নড়িয়া থানা ও স্থানীয় সূত্র জানায়শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য জাকির হোসেন গাজীর সঙ্গে একই ইউনিয়নের আয়ামী লীগের সভাপতি দাদন মীর বহর ও সাবেক চেয়ারম্যান আলী উজ্জামান মীর মালত গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছে।

এ নিয়ে গত ১ বছরে অন্তত ১৫ থেকে ২০ বার সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রায় ২শতাধিক নেতাকর্মী আহত হয়।

সর্বশেষ শুক্রবার জুময়ার নামাজের পর জাকির গাজীর সমর্থকরা রাজনগর ইউনিয়নের আন্ধার মানিক বাজারের দাদন মীর মালত ও সোহাগের দোকানে হামলা চালিয়ে ভাংচুর করে। এ নিয়ে বিকালে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে।

এতে রাজনগর এলাকার আমিন ফকিরের ছেলে ও একই ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগ নেতা ইকবাল ফকির গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় দাদন মীর বহর ও আলীউজ্জামান মালত গ্রুপের সমর্থক রাকিব সরদারসবুজ মীর বহরমজিবর মীর মালতফারুক মীর মালতসাগর মীর মালতআসলাম সরদার,বাবু কাজী,বিল্লাল সরদাররোমান মীর বহর,  ফারুক মীর বহরহালান মীর মালতচায়না মীর বহরসুমাইয়া আক্তারসহ ২০জন গুলিবিদ্ধসহ অন্তত ৪০জন আহত হয়েছে।

এ ব্যাপারে বর্তমান চেয়ারম্যান জাকির গাজী বলেনআমার তিনজন লোক দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে দাদন মীর বহর ও আলী উজ্জামান মীর মালতের সমর্থকরা মারধর করে।  এর পর আমার সমর্থক হাবু মোল্যার বাড়ি ভাংচুরসহ তাকে গুলি ছোঁড়ে। এ নিয়ে সংঘর্ষ হয়।

রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দাদন মীর বহর বলেনচেয়ারম্যান গাজীর লোকজন আমার সমর্থকদের দোকান লুটপাট, হামলা ও ভাংচুর চালায়। এতে আমার সমর্থক যুবলীগ নেতা ইকবাল ফকির গুলিবিদ্ধ হয়ে মারা যান।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন বলেনআওয়ামী লীগেরে দুই গ্রুপের আধিপত্য নিয়ে সংঘর্ষ বাঁধে। এতে একজন নিহতসহ কয়েকজন আহত হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451