পারভেজ, কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালী কলাপাড়া উপজেলা পরিষদের উদ্যোগে পাঁচ নারীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। ১০/০৮/২০১৭ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সম্মাননা দেয়া হয়।উপজেলা নির্বাহী অফিসার এবিএম সাদিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মোস্তফা কামাল, মেডিকেল অফিসার ডা. জে এইচ খান লেলিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. তাসলিমা আক্তার, ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির প্রমূখ।জরুরী প্রসূতী সেবায় জুলিয়া নাসরিন, নারী নেতৃত্ব ও কৃষিতে মর্জিনা বেগম, দূর্যোাগ বিষয়ে লাইলী বেগম ও সবিতা রাণী এবং দূর্যোগ ও কৃষিতে বিশেষ অবদানে হাওয়া বেগমকে সম্মানা ক্রেষ্ট প্রদান করা হয়।অনুষ্ঠানে সংবর্ধিত নারীরা তাদের নিজ নিজ সাফল্য ও অভিজ্ঞতা ব্যক্ত করেন।বক্তারা বলেন, সাংসারিক জীবন মোকাবেলা করেও নিজ উদ্যেগে সামাজিক উন্নয়নমূলক কাজে অংশ গ্রহণ করেসফল হয়েছেন। সফল হওয়া গুণীজনদের সম্মানিত করলে আরো গুণীজন সৃষ্টি হবে।নিজেদের ইচ্ছা শক্তি দিয়ে কোন কাজের সফলতাই গুণের বহিঃপ্রকাশ ঘটে উল্লেখ করে বক্তারা বলেন, এভাবেই দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে।