শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ইসলাম প্রচারে নায়ক অনন্ত জলিল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১১ আগস্ট, ২০১৭
  • ৪৭৮ বার পড়া হয়েছে

দেশীয় চলচ্চিত্রের আলোচিত নায়ক অনন্ত জলিল। বড় পর্দার এ নায়ক এখন যোগ দিয়েছেন ধর্মকর্মে। এ বছরের শুরুতে তিনি স্ত্রী বর্ষাসহ পবিত্র মক্কা শরীফে ওমরাহ করতে গিয়েছিলেন।সেখান থেকে ফিরে এসে যোগ দিয়েছেন তাবলিগ জামায়াতে। তিনি যুব সমাজকে ধর্মের পথে, ইসলামের পথে আসার জন্য দাওয়াত দিচ্ছেন। সম্প্রতি এ নায়ক ধানমন্ডি রবীন্দ্র সরোবরে গিয়ে ভক্ত অনুরাগীদের ইসলামের দাওয়াত দেন।

অনন্ত জলিলের ধর্মের দিকে আকর্ষণ নিয়ে বার্তা সংস্থা এএফপি প্রতিবেদন প্রকাশ করে বুধবার।অনন্ত জানান, মুসলিম সংখ্যাগরিষ্ঠ এ দেশের যুব সমাজকে  ধর্মীয় বিশ্বাসের দিকে আহ্বান করবেন তার পরিচিতি ব্যবহার করে।তিনি বলেন, তাবলিগ জামায়াতে যোগ দিয়েছি। এর আগে এ বছরের শুরুতে ওমরাহ পালন করেছি। আমাদেরকে জীবন দিয়েছেন আল্লাহ। এই পৃথিবীতে পাঠানোর প্রধান কারণ হলো তার ইবাদত করা। আমি মক্কায় এটা শিখতে পেরেছি। যদি আমি যুব সমাজের মাঝে ইসলাম প্রচার করি তাহলে তারা আল্লাহকে মেনে চলবেন। মহানবী হযরত মুহাম্মদ (স.) কে অনুসরণ করবে। দিনে ৫ বার নামাজ আদায় করবে।২০১৮ সালটি তিনি ইসলাম প্রচারে ব্যবহার করবেন বলে জানিয়েছেন। অনন্ত জলিল অভিনীত সিনেমার মধ্যে রয়েছেন খোঁজ-দ্য সার্চ, হৃদয় ভাঙ্গা ঢেউ, দ্য স্পীড, মোস্ট ওয়েলকাম, নিঃস্বার্থ ভালোবাসা, মোস্ট ওয়েলকাম টু।

সূত্র ,আর টিভি


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451