মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

 রাজধানীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, আটক ৫

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭
  • ৪২৮ বার পড়া হয়েছে
সাভারে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ, দোকানদার আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ঃ রাজধানীতে এক স্কুলছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাতে উত্তরখান এলাকায় ওই ঘটনা ঘটে। মেয়েটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হচ্ছে, নাইম হোসেন তনু (১৮), আহাজুল ইসলাম, আবুল কালাম, জাহাঙ্গীর আলম এবং তপু সরকার। অন্যদের বয়স ১৮ থেকে ২৮-এর মধ্যে বলে জানিয়েছে উত্তরখান থানা পুলিশ।

উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, মেয়েটির অভিযোগ, গত রাতে একটি নির্মাণাধীন ভবনে মেয়েটিকে নিয়ে গিয়ে ওই পাঁচ যুবক ধর্ষণ করে।

আড়াইটার দিকে মেয়েটির কান্নার আওয়াজ পায় টহল পুলিশ। পরে ওই মেয়েটিকে উদ্ধার করে।

ওসি হেলাল উদ্দিন জানান, গত রাতেই মেয়েটির মা উত্তরখান থানায় মামলা দায়ের করেন। এরপরই অভিযান চালিয়ে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

ওসি হেলাল উদ্দিন আরো জানান, মেয়েটি ঢাকার বাইরে তার এক বোনের বাড়িতে বেড়াতে যায়। গতকালই মেয়েটি উত্তরখানে তার বাড়ি ফিরছিল। রাত ৯টার দিকে মেয়েটির পূর্বপরিচিত নাইম হোসেন তাকে ডেকে নিয়ে যায় নির্মাণাধীন ওই ভবনে।

স্বাস্থ্য পরীক্ষাসহ অন্যান্য চিকিৎসার জন্য মেয়েটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451