রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আদালতের হাত সংসদ ছোঁয়ার মত লম্বা হয়নি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৯ আগস্ট, ২০১৭
  • ২২৩ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডেস্ক ঃ 

ষোড়শ সংশোধনী প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘আদালতের রায় নিয়ে কথা বলতে চাই না। কিন্তু আদালতের হাত এত লম্বা হয়নি যে সংসদকে ছুঁতে পারে। ওদের হাত এত লম্বা নয়।’

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এক আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি হাজি আবুল হাসনাত।

সংসদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে মন্তব্য করে মোহাম্মদ নাসিম বলেন, ‘তাঁরা জেনেশুনেই সংসদকে অপমান করছে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রপতিকে নির্বাচন করে সংসদ। আর রাষ্ট্রপতি বিচারপতিকে নিয়োগ দেন। অতএব এই সংসদকে কেউ অসম্মান করতে পারে না। তাদের হাত এত লম্বা নয় যে সংসদকে ছুঁতে পারে।’

বিএনপিকে সতর্ক করে মোহাম্মদ নাসিম বলেন, ‘ছোট ভুল শোধরানো যায়, কিন্তু বড় ভুলের ক্ষমা নেই। বড় ভুল করে দেশকে অন্ধকারের দিকে নিবেন না।’ তিনি আরো বলেন, ‘চক্রান্ত করে লাভ নেই। বিএনপির বন্ধুদের বলি, আদালতের দরজায় ঘুরেন; আমাদের অসুবিধা নেই।’

দলের নেতাকর্মীদের উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, ‘চক্রান্ত চলছে। কিন্তু আমরা ঐক্যবদ্ধ থাকলে রাজপথে আর কেউ থাকতে পারবে না।’

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451