রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কোম্পানীগঞ্জে ইয়াবাসহ আটক ৩

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৯ আগস্ট, ২০১৭
  • ২৫০ বার পড়া হয়েছে
হাতীবান্ধা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষক আটক

এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর
কোম্পানীগঞ্জ উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে দিদার, নাঈম ও
জিলানী নামের তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের
কাছ থেকে ১৩০পিস ইয়াবা উদ্ধার করা হয়। সোমবার দিবাগত রাতে অভিযান
চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, বসুরহাট পৌরসভার ২নং
ওয়ার্ডের মোস্তফা মিয়ার ছেলে আনোয়ার হোসেন জিলানী (৩০), চরফকিরা
ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আব্দুল কুদ্দুসের ছেলে আবু নাঈম টানশেন (৩৮)
ও চরপাবর্তী ইউনিয়নের ১নং ওয়ার্ডের নূর নবীর ছেলে নূর আলম দিদার (৩২)।
পুলিশ জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার পুলিশ
পরিদর্শক (তদন্ত) রবিউল হকের নেতৃত্বে চরপাবর্তী ইউনিয়নে অভিযান
চালায় পুলিশ। এসময় ৭০ পিস ইয়াবাসহ নূর আলম দিদারকে আটক করা হয়।
পরে বসুরহাট পৌরসভার বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে আবু নাঈম ও
জিলনীকে ৬০ পিস ইয়াবাসহ আটক করা হয়। কোম্পানীগঞ্জ থানার পুলিশ
পরিদর্শক (তদন্ত) রবিউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনায় তাদের
বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451