শরিফুল ইসলাম, নড়াইল ঃ
নড়াইলে শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ আগষ্ট) দুপুরে নড়াইল আব্দুল হাই সিটি কলেজের হলরুমে জেলা
দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান
মল্লিকের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ
সম্পাদক কাজী হাফিজুর রহমান, সদস্য মলয় কান্তিনন্দী, সৌরভ ব্যানার্জী, আবদুস
সাত্তার, স্বপ্না রায় প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আমাদের সমাজে দুর্নীতি এখন ব্যাধিতে পরিণত হয়েছে।
এভাবে চলতে থাকলে দেশের উন্নয়ন বাধাগ্রস্থ হবে। আমাদের দেশ থেকে দুর্নীতি
বন্ধ করতে পারলে সিঙ্গাপুর, মালয়েশিয়ার চাইতেও উন্নয়নের ছোয়া পড়ত। গ্রামাঞ্চলে
টিআর, কাবিখা সহ বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে অফিস আদালতে দুর্নীতিতে
ছেয়ে গেছে। শুধু আইন প্রয়োগ করে দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়। আমাদের
মানসিকতা পরিবর্তন হলেই দুর্নীতি বন্ধ হয়ে যাবে।দুর্নীতি প্রতিরোধে
মানুষের মাঝে সচেতনতা সৃষ্টিতে শিক্ষার্থীদের কাজ করার অনুরোধ জানানো
হয়। সভায় দুই শতাধিক শিক্ষার্থীর উপস্থিত ছিলেন।