শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র চলছে : ওবায়দুল কাদের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ আগস্ট, ২০১৭
  • ৩০১ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডেস্ক ঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র চলছে।’ তিনি আরো বলেন, ‘আদালত ক্ষমতায় বসাবে, বিদেশিরা ক্ষমতায় বসাবে ওই রঙিন খোয়াব এ দেশে সফল হবে না।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে আয়োজিত আলোচন সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

ওবায়দুল কাদের বলেন, ‘চিকিৎসার নামে চলে গেছেন। বসে বসে কী করছেন, সবাই জানে। আন্দোলন এখন টেমস নদীর পাড়ে বেগম জিয়ার ভ্যানিটি ব্যাগে। এখন তাঁরা আন্দোলনে ব্যর্থ হয়ে শেখ হাসিনার সরকারকে হটানোর জন্য ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। সংসদ ভেঙে দেওয়ার দিবাস্বপ্ন যাঁরা দেখছেন, তাঁদের এ রঙিন খোয়াব তাসের ঘরের মতো ভেঙে যাবে। সেদিন আর বেশি দূরে নয়। ষড়যন্ত্র করছেন, কাদের নিয়ে কীভাবে করছেন, সব আমরা জানি।’

ওবায়দুল কাদের আরো বলেন, ‘সময়মতো সব চক্রান্তের জবাব দেবে আওয়ামী লীগ।’ তিনি বলেন, ‘যত চিৎকার করুন, যত ষড়যন্ত্র করুন, নির্বাচন হবে সংবিধানসম্মতভাবে।

সহায়ক সরকার হবে শেখ হাসিনার সরকার। এটা মেনেই নির্বাচনে আপনাদের আসতে হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘সময়ের প্রয়োজনে দলের কৌশল পরিবর্তন হয়েছে, তবে শেকড় থেকে একচুলও সরবে না আওয়ামী লীগ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451